এখন সময়:রাত ১২:১৪- আজ: বুধবার-২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১২:১৪- আজ: বুধবার
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

খুকীর স্বাধীনতা – আ ন ম ইলিয়াছ

খুকীর স্বাধীনতা
আ ন ম ইলিয়াছ

নয় এ খুকী চঞ্চল অধিক চৌদ্দ বুবুর ফড়িং মন,
রাহেলা বুয়া উঠোন ঝাটে পুতুল ভাঙে সারাক্ষণ ।
পেঁচার ডাকে ভয়ে রাতে খুকীর নেই চোখে ঘুম,
বুবুর চালে ফন্দি করেও পায়না মায়ের বুকের উম।

করতে গেলে ইচ্ছামতো বাধা আসে সবখানে,
দাদীর মতো স্বাধীনভাবে করতে কিছু মন টানে।
বাবার শাসন কথায় বারণ মায়ের শাসন বকা ঝকা,
বুবু টানে চুলের বেণি চাচার শাসন আদর মাখা।

এমন হতো দাদার মতো খুকি কারো নয় অধীন,
সবাই করে সমীহ তারে বাড়ি জুড়ে সে স্বাধীন।
পুতুল খেলায় যেমন করে শাসন করতে গম্ভীর মুখ,
ভাবতে খুকীর মধুর লাগে ছোট্ট মনে জাগে সুখ।

অরণ্য ঘেরা ঘরের মাঝে আছে মানুষ এ ক’জন,
গোয়াল ঘরে গাই বাছুরে জাবর কাটে সারাক্ষণ।
পাতার ফাঁকে দোয়েলের শিস,ঘুঘু ডাকে ভর দুপুরে,
শুকনো ডালে মাছরাঙা পানকৌড়ির ডুব যে পুকুরে।

ঘরের চালায় চড়ুই বাসা বন্ধ চোখের ছা নড়ে,
মায়ের পরশ কাছে পেলে খাবার খেতে হা করে।
খুকীর পুতুল উঠোন জুড়ে বুবুর পুতুল ঘরের সাজ,
বাবা মায়ের আদর সোহাগ সুখ যেন চারিপাশ।

কয়দিন ধরে আলোচনায় বুবুর বিয়ে ঠিক হলো,
বিয়ের আগে বুবুর পুতুল খুকী পাবে সবগুলো।
ছোট চাচা ঢাকায় পড়েন আনন্দে থাকে সবসময়,
আসলে পরে মাতিয়ে রাখেন আনন্দে হাসে বাড়িময়।

হঠাৎ করে খবর আসে,চাচা নাকি যুদ্ধে লড়ে,
গ্রামের মোড়ল বারে বারে বাড়ি এসে খোঁজ করে।
মায়ের উধাও মুখের হাসি গোমড়া মুখো বাবার রুপ,
বুবুর কান্না নীরব ঘরে সবাই যেন জিন্দা শব।

মোড়ল আসে দুপুর শেষে সাথে লোক যুদ্ধের সাজে,
ঝড়ের বেগে গুলি ছুড়ে বাবা – মায়ের বুকের মাঝে।
দাদা -দাদী মূর্ছা ঘরে শখের পুতুল বুটের তলায়,
মোড়ল দিলেন ঘর দুয়ারে নিজের হাতে আগুন ধরায়।

বুবু যেন বাঘের মুখের হরিণ শাবক তাদের কাছে,
কোলে করে হায়েনারা নিলেন তুলে গাড়ির মাঝে।
ঘর পোড়া কালো ধোঁয়া শকুন উড়ে ছেয়ে আকাশ,
খুকী স্বাধীন একা কাঁদে বাবা মায়ের লাশের পাশ।

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে