এখন সময়:সকাল ৬:১৬- আজ: শনিবার-৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ৬:১৬- আজ: শনিবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

চেতনায় শহীদের কথা – মিনু মিত্র

চেতনায় শহীদের কথা
মিনু মিত্র

দেখ কেমন লাল হয়েছে
আমার মায়ের বুক।
শকুনের দলগুলো সব
কেড়ে নিল সুখ।
রাজাকারের বাচ্চারা সব
ছিল পাপে পূর্ণ,
তাই দেশকে করলো
মেধা শূন্য।
একে একে শহিদ হলো
সকল বুদ্ধিজীবী।

মা বোনের সম্ভ্রম নিল
হলো উদরপূর্তি।
শিশুরাও পাইনি রেহাই
এক রত্তি
চারিপাশে হানাদারের ভক্ত
আস্তানায় সব কাচা মাংস রক্ত।

দেখ কেমন লাল হয়েছে
আমার মায়ের বুক।
ছেলেরা সব যুদ্ধে গেল,
মায়ের চোখে ঘুম আসে না
দু:খ ভরা সুখ।

ভালোবাসার মানুষটিও,
নছিল যে দিন।
রাত পোহালেই দেখা হবে,
শুধরে দিবে ঋণ।

আর কখনো ফেরেনি তাঁরা,
জমিয়ে রাখা ঋণগুলো সব
হয়নি করা শোধ।
তাঁদের ত্যাগের মহিমায়
আজ জেগেছে বোধ।
চেতনার উর্ধে গিয়ে মানে নাই পরাজয় ,
রক্তের বিনিময়ে বাংলা করেছে জয়।

এক জাতিতে মিলবে বলে,
তাঁরা স্বপ্ন দেখেছিল।
লক্ষ প্রাণের বিনিয়ে,
বিজয় এনাছিল।।

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।