এখন সময়:রাত ৪:৩০- আজ: বৃহস্পতিবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:রাত ৪:৩০- আজ: বৃহস্পতিবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

অক্ষর বিন্যাস- ৫+৭+৫+৭+৭)

 

। শুধু বৃথাই

কোন কিছুই

থাকেনা অন্তরালে

প্রকাশ্য হয়,

অবান্তর চেষ্টায়

নিজেকে ব্যস্ত রাখা।

 

২।  গৎবাঁধা

শব্দের খেলা

নয়-ছয় ভাবনা

কুয়াশাবন্দি

পাতাঝরা মৌসুমে

বিবর্ণ আয়োজন।

 

৩।  মড়ক

ভেসে যাবে কি?

শ্লীলতাহীন টানে

বুদ্ধি- বিবেক

বস্ত্রহারা মানুষ

অবারিত পশুত্বে!

 

৪।  বুদবুদ

অবচেতনে

অযাচিত ইচ্ছারা

বাসনাবন্দি,

শুধুই কল্পনার

ডালপালা বিস্তার।

 

৫।  অকালকুষ্মাণ্ড

বোকার হদ্দ

মূর্খের স্বর্গে বাস!

ব্যবস্থাপত্রে

পরিণামদর্শনো

সরষেফুল দেখা।

 

৬।  লিপ্সা

বকধার্মিক

সত্য আড়াল করে

হাতড়ে ফেরে

অসত্য আনুগত্যে

অনুকূল আখের।

 

৭।  অন্যরকম অন্যরকম

দৃষ্টি সীমানা

আটকায় দেয়ালে

ঠোঁকর খেয়ে!

নীলাভ আসমান

সীমানার বাইরে।

 

 

 

 

 

৮।  যৌক্তিকতা হারায়

আয়ুষ হবে!

তাই তীর্থেরকাক

সাজলে তুমি !

উপেক্ষিত সময়ে

ভিক্ষার পাত্র হাতে।

 

৯।   খতিয়ান

সমীকরণ

পাওয়া না পাওয়া

জীবন শেষে

জাবেদা পরিপাটি

মিলে অমিল বেশি।

 

১০।   নতজানু

আল্লাহ্ তুমি

আরশীল কারীম

প্রত্যাশা দয়া

দান কর গরিবে

দাতা তুমি অসীম।

 

১১।  দাহ্যযোগ

দহন শুরু

পরিশুদ্ধি প্রক্রিয়া

বিরামহীন

পুড়ে পুড়ে দহিত

নেবেকি রূপান্তর !

 

১২।  প্রান্তিক বোধ

নৈরাজ্য ঘেরা

প্রান্ত সময়ে স্থির

বোঝাপড়ায় !

শুদ্ধ আত্মবোধন

মানব পরিচয়ে।

 

১৩।  নিমেষে উধাও

লুকানো থাকে

গোপন ইচ্ছা সব

মনের কোনে,

অচেনা হাওয়ায়

হারায় নিরুদ্দেশে।

 

১৪।  শক্তিরূপেন

ভেঙে যেওনা !

স্রষ্টার মহাশক্তি

তোমার মধ্যে,

জাগ্রত সহায়ক

উত্তম ফললাভে।

 

১৫।  সেই ছোট্টটি

আত্মজা তুমি

তুলতুলে মায়াবী

মায়ায় ভরা,

পথ চলায় একা

রহমত খোদার।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম