এখন সময়:দুপুর ১:২৬- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:২৬- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

হালের ছড়া কালের ছড়া

সনতোষ বড়ুয়া

 

এক.

 

একটি ছড়া হালের হলে

একটি ছড়া কালের,

একটি ছড়া মিষ্টি মধুর

একটি হবে ঝালের।

 

কালের কথা বলবে ছড়া

হাল কি সেটাও বলবে,

ক্ষোভ দু:খের হাজার কথা

আগুন হয়ে জ্বলবে।

 

ছড়ার সুরে মন মোহিত

ছড়ার সুরে বধি,

অনিয়মের ভাঙতে বেড়া

ছড়ায় ডাকো যদি।

 

ভালোর সাথে মন্দ আছে

এই আমাদের ধরায়,

হালের কথা কালের কথা

বলব আমি ছড়ায়।

 

 

 

 

দুই.

 

মনের মাঝে হাওয়া মানে

ভালোবাসা ধারণ,

তা’ না হলে এক ছবিও

গাত্রদাহের কারণ।

 

যতই বলেন ক্ষমতা ছাড়েন

মনে মনে ‘বাই’ দেন,

শেখ হাসিনার সেল্ফি তোলেন

আমেরিকার বাইডেন।

 

সেই কারণে গাত্রদাহ

হতেই পারে ঠিকই,

তাইলে এসো কূটনীতিতে

এগিয়ে যাওয়া শিখি।

 

তিন.

 

ছবি দেখে পত্রিকায়

ফেলছি দীর্ঘশ্বাস,

পদ্মা নদীর ইলিশ এখন

স্মৃতি কাতর মাছ।

 

ডিমের ইলিশ সর্ষে বাটা

কী রান্না যে মা’র!

সেসব দিনের স্মৃতি আমায়

ডাকছে বারংবার।

 

এখন ইলিশ স্বপ্ন আমার

আকাশ ছোঁয়া দাম,

গরিব, দুখি নেয় না মুখে

আজ ইলিশের নাম।

 

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী