এখন সময়:দুপুর ১২:৩৭- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১২:৩৭- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

হালের ছড়া কালের ছড়া

সনতোষ বড়ুয়া :

 

চার

হামলা মানে হামলা

প্রতিরোধও হামলা,

পালেস্টাইন আর ইসরাইলকে

এখন দেখি সামলা।

 

মৃত্যু মানে মৃত্যু

স্বজন হত্যা কষ্ট,

যুদ্ধ মানে হত্যা মৃত্যু

একথা তো স্পষ্ট!

 

মরছে মানুষ রাত্রি দিনে

সৃষ্টি তুমি কার?

মৃত্যু উপত্যকায় এখন

শুধুই হাহাকার।

 

 

 

 

 

পাঁচ

পিতার পরে পুত্র নেতা

স্বামীর পরে স্ত্রী,

প্রয়োজনে একটু ভালো

হরহামেশা বিশ্রী ।

 

গণতন্ত্রের ‘তন্ত্র” নিয়ে

‘গণ’কে দিয়ে নির্বাসন,

এমনতর ধ্যান ধারণায়

মুড়ির মোয়া নির্বাচন।

 

 

ছয়

করলে খরচ পরের টাকা

হাজার মাইল কি অনেক দূর?

রাষ্ট্রপতি পরের টাকায়

চিকিৎসা নেন সিঙ্গাপুর।

 

তিন চারশ আয় করতে

যাচ্ছে কেটে দিন, বেলা,

কোটি কোটি নাঙা ভূখা

ভাত পায় না তিন বেলা।

 

বৃটেন দেশে রাজা- রাণি

যেমন তাদের বোঝা,

আমার এমন রাষ্ট্রপতির

কাম কি আমায় বোঝা।

 

 

 

 

সাত

মীরজাফরের বংশধর তো

মীরজাফরই হবে,

এ বাঙালি তোমায় মেরে

শোক করে উৎসবে।

 

শেখ হাসিনার দিন ফুরালে

খোঁজ নিবে না আর,

এ বাঙালি হিসাব বোঝে

গোছাতে সংসার।

 

পঁচাত্তরে খোশ ছিল যে

সেও এখন কাঁদে,

ফাঁকি আছে চোখের জলে

এবং আর্তনাদে।

 

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী