এখন সময়:রাত ৯:৫০- আজ: সোমবার-২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ৯:৫০- আজ: সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

মৌলানা ও বাঁশির কান্না – রিজোয়ান মাহমুদ

মৌলানা ও বাঁশির কান্না
রিজোয়ান মাহমুদ

মরা বাঁশিটি যখন বাঁশঝাড় ছেড়ে
উঠোনের এককোণে চুপচাপ ভাঙা
নিশ্চিহ্ন ঠোঁটের গান হয়ে ওঠে
তখনই পরমায়ু নিয়ে কথা হয়।
আমি সন্তপর্ণে ফেলে এসেছি বুকের খেয়াঘাট
মিলনায়তন ভর্তি ধোঁয়ায় আচ্ছন্ন পান্ডুলিপি –
যারা কুড়িয়ে পেয়েছে বায়ু মেঘ ক্লান্তি
তারা কেউ-ই ল্যাবরেটরির ঠিকানা জানে না।
এ – শহরে গোল পাহাড়ের মোড়,
যেখানে থাকলে কিছুটা সময় এতো মানুষের ভিড়ে –
আমি ক্রমশ নিঃসঙ্গ হতে থাকি
ইতিউতি বাঁশিঅলা খুঁজি
তেমাথার মোড় কোথায় গন্তব্য ; এ-ই গোলকধাঁধার মধ্যে নিজেকে দোষেন।
মরা বাঁশিও রাস্তার মূলত একই পরিণতি
মৌলানা রুমির কান্দনের সাথে তাদের যেন বা
বড্ড মিল।

উইলিয়াম রাদিচে: বিশ্বলোকে বাঙালি ও বাংলা ভাষার অকৃত্রিম সুহৃদ

হোসাইন কবির বাঙালি ও বাংলা ভাষাপ্রেমী বৃটিশ কবি, প্রাবন্ধিক ও অধ্যাপক উইলিয়াম রাদিচে আর নেই, পৃথিবীর এ মায়ালোক থেকে অনন্তের পথে যাত্রা করেছেন, অর্থাৎ পরলোকগমন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানবে কে?

বিগত সরকারের আমল থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ছিল লাগামহীন। তৎকালীন সরকার এই ব্যাপারে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষোভে, দুঃখে মানুষ সরকারের প্রতি বিরক্ত হয়ে

হান কাংঃ নৈতিক গল্প বলার নীরব শক্তির বেঁচে থাকা : আধুনিক কোরিয়ান সাহিত্যে হান কাং—এর আখ্যানশৈলী ও স্বায়ত্তশাসনের অন্বেষণ

হামিদ রায়হান হান কাং, দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক ও কবি, নোবেল পুরস্কার লাভের বহুপূর্বে বিশ্ব সাহিত্যে একটি অনন্য স্থান দখল করে আছেন তাঁর দ্য ভেজিটেরিয়ান— উপন্যাসের

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে ফুলেল শুভেচ্ছা অব্যাহত 

সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নিবার্চন পরবতীর্ নবনিবার্চিত কার্যকরি পরিষদ‘কে বিভিন্ন শ্রেণি—পেশাজীবিদের ফুলেল শুভেচ্ছা অব্যাহত আছে। প্রতিদিন ক্লাব প্রাঙ্গনে ফুল নিয়ে ভিড় করছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও