এখন সময়:দুপুর ১২:৫৯- আজ: রবিবার-৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:দুপুর ১২:৫৯- আজ: রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

আন্দরকিল্লা’র জমজমাট  সাহিত্য আড্ডা

শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজভাবনামূলক কাগজ আন্দরকিল্লার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা গত ৩০ আগস্ট সন্ধ্যা ছটায় মাসিক আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে রাত ন’টায় শেষ হয়। এই তিন ঘন্টার জম্পেশ আড্ডার শুরুতেই সম্প্রতি প্রয়াত ডক্টর মনিরুজ্জামান এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আন্দরকিল্লার আগস্ট সংখ্যার পাঠ উম্মোচন হয়। উপস্থিতিদের কেউ কবিতা ,কেউ গান, কেউ  ছড়া পাঠ, কেউ আলোচনা করেন। আড্ডায় প্রধান অতিথি ও মধ্যমণি ছিলেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.মোহীত উল আলম। তিনি সমসাময়িক রাজনৈতিক পট পরিবর্তনের যৌক্তিক কারণগুলো বিশ্লেষণ করেন এবং সাম্প্রতিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আন্দরকিল্লা’র প্রকাশনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন ড. আহমেদ মাওলা  আন্দরকিল্লা উদ্বোধনী সংখ্যায় কবি শামসুর রাহমানকে নিয়ে প্রচ্ছদ কাহিনি করার নেপথ্য ঘটনার আলোকপাত করেন। উল্লেখ্য, এখন থেকে ২৬ বছর আগে ১৯৯৭ সালে কবি শামসুর রাহমানের সাক্ষাৎকারটা তিনি কবির বাসায় বসে নিয়েছিলেন যা আন্দরকিল্লা’র উদ্বোধনী সংখ্যা প্রকাশ করা  হয়েছিল। কবি ও কবিতা নিয়ে কথা বলেন কবি খুরশীদ আনোয়ার।  কবিতা ও ছড়া পাঠ করেন

কবি রিজোয়ান মাহমুদ, কবি শ ম বখতিয়ার, কবি ইউসুফ মুহম্মদ, কবি তাপস চক্রবর্তী, কবি তৌফিকুল ইসলাম চৌধুরী,  কবি নাজিমুদ্দীন শ্যামল, কবি আ ন ম ইলিয়াছ, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি রফিক আনম, প্রাবন্ধিক ও কবি অমল বড়ুয়া, কবি রুহু রুহেল, শিশুসাহিত্যিক অপু বড়ুয়া, কবি ও অনুবাদক ফারজানা রহমান শিমু, কবি মর্জিনা আক্তার, কবি ও প্রকাশক সাহাবুদ্দিন হাসান বাবু, শিশুসাহিত্যিক নান্টু বড়ুয়া, প্রাবন্ধিক ও কবি রুদ্র সুশান্ত, কবি মাহমুদুল হাসান, কবি অপু চৌধুরী । উপস্থিত ছিলেন রাউজান কালচারাল পার্কের পরিচালক নান্টু বড়ুয়া, প্রকাশক সুব্রত কে চৌধুরী, কবি শফিউল আজম মাহফুজ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. জাওয়াদ, বেলী বড়ুয়া, ঝর্না কর, সোহেল মাহফুজ, সুমন চৌধুরী, প্রমুখ। গণ সংগীত পরিবেশন করেন শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী। আড্ডার এক পর্যায়ে সুস্বাদু তালের পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। পুরো আড্ডাটি সঞ্চালনা করেন আন্দরকিল্লা’র সম্পাদক ও প্রকাশক মুহম্মদ নুরুল আবসার।

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন