এখন সময়:দুপুর ২:৪৭- আজ: সোমবার-২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:দুপুর ২:৪৭- আজ: সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

একাত্তরে আমেরিকায় দুই ডলারের এক সন্ধ্যায়

আন্দরকিল্লা ডেক্স \ ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়। ওয়াশিংটন ডিসি’র অদূরে যুক্তরাষ্ট্রের একটি অন্যতম শিক্ষাকেন্দ্র। সেখানকার কোল ফিল্ড হাউসে একটি সঙ্গীতানুষ্ঠান। পনেরো হাজার ছাত্র-দর্শক মন্ত্রমুগ্ধের মতো অপেক্ষায়। মঞ্চের উপরে জোরালো স্পট লাইটের আলোতে দেখা গেলো সাধাসিধে এলোকেশী এক তরুণীকে। হাতের গিটার নিয়ে তিনি শুরু করলেন। হাজারো প্রাণ যখন গানে মাতোয়ারা তখন হঠাৎ তিনি অন্যরকম একটি গান শুরু করলেন। তিনি গাইলেন- ‘হোয়েন দ্যা সান সেটস ইন দ্যা ওয়েস্ট; ডাই এ মিলিয়ন পিপল অব দ্যা বাংলাদেশ।’ মূহুর্তেই যেন শ্রোতারা থেমে গেলো। গানের কথার মতোই বিস্তীর্ণ গ্যালারির দর্শকদের নীরব চোখে-মুখে যেন ভেসে উঠলো সন্ধ্যে বেলায় দুঃখী বাঙলার ছোট্ট ঘরগুলোতে নিভুনিভু করে জ্বলতে থাকা সন্ধ্যেপ্রদীপগুলো। সেই স্বল্প আলোতে সেপ্টেম্বরের বর্ষায় অর্ধপচা সারি সারি লাশের মাঝে দ্বীপের মতো জেগে আছে কিছু অসহায় মানুষ-মৃত্যুর অপেক্ষায়। কেউ হয়তোবা বৃষ্টিতে ঘরে ফেরেনি। কেউ তাকে খুঁজতে বেরিয়েছে অনিশ্চয়তা নিয়ে। কেউ বা রওনা করেছে অজানা গন্তব্যে-বাঙলার সব পথ সেদিন ছিলো এক একটা যশোর রোড।

তারা জানতো এই লাশের কান্নার শব্দ যতদূর যায় সেই সীমানার বাইরের পৃথিবী এসব খবর জানেনা।

অথচ জানানোর কাজটিই করেছেন বিশ্ববিখ্যাত শিল্পী জোয়ান বাইজ (ঔড়ধহ ইধবু – ঢ়ৎড়হড়ঁহপব ষরশব ইধরু). জোয়ানের বিষাদমাখা গানের আবেগের ধোঁয়ায় চোখ ভিজে আসে কারো কারো। বাঙলা থেকে হাজার মাইল দূরের কোল ফিল্ড হাউস

 

ইনডোর স্টেডিয়ামের মার্কিন-বাতাস যেন সাড়ে সাত কোটির চিৎকারে ভারী হয়ে আসে জোয়ানের গানের সূরে।

 

ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে জোন যে কনসার্টে করেছিলেন, তা ছিলো বাংলাদেশকে সাহায্য করার জন্য একটি চ্যারিটি শো। যারা সেদিন দু”ডলার খরচ করে একেকটি টিকেট কিনেছিলেন তারা জোনের গান শুনে উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের বাধ্যতামূলক পরিণতি।

 

আমেরিকা মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রতি যে দৃষ্টিভঙ্গি নিয়েছিল তা ন্যাক্কারজনক। জোন যখন গাইছিলেন ছাত্ররা সব উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছিল একযোগে। পনেরো হাজার দর্শক চিৎকার করে বলছিল ‘এনকোর’ ‘এনকোর’। বিশ্ববিখ্যাত গীতিকার ও সুরকাররা সেই সব গান রচনা ও সূর দিয়েছেন। তাদের মধ্যে আছেন-বব ডিলন, ক্রিস ক্রিস্টোফারসন এবং জন লেনন। জোন সব সময়ই শান্তি ও স্বাধীনতার পক্ষে সূর ধরেছেন। একবার ট্যাক্স দিতে অস্বীকার করায় জেলও খেটেছিলেন – তিনি বলেছিলেন আমার ট্যাক্সের টাকা ভিয়েতনাম যুদ্ধে ব্যবহার চলবেনা। গেয়েছেন ‘Take the ribbons from your hair’, ‘I am sailing; home again’ ,’Cry me a river ‘ অথবা ‘No women no cry’- এর মত বিখ্যাত গান।

দুঃসময়ের বন্ধুদের যেন আমরা ভুলে না যাই।

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন