এখন সময়:রাত ৮:৪৯- আজ: শনিবার-৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ৮:৪৯- আজ: শনিবার
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

মণিপদ্ম দত্ত-র কবিতা গুচ্ছ

যৌথ খামার

 

দুনিয়া কেবলই পোড়ে মস্তিষ্কের কোষে

শব্দের খনিজ, ধাতু আরও গলে যায়

ম্যাগাজিন ফেঁপে ওঠে ফাঁকা কার্তুজে

অন্ধতা অধিকতর মান্যতা পায়।

সব রাষ্ট্রের রঙ ঘন জলপাই

যেমন রক্তের রঙ রয়ে গেছে লাল

লাল ক্ষেতে কালো ধান মেঘ হয়ে নামে

পাখিদের ঠোঁটে বীজ-ধান্য ছড়াই ।

মানচিত্রে এর বেশি উর্বরতা নেই

যৌথ খামার হোক, যৌথ লড়াই।

 

 

 

 

 

 

 

মানুষের ভাষা

 

মানুষের ভাষা ধর্ষিত প্রতিদিন

আমাদের ভাষা ছিনতাই হয়ে যায়

ভাষা-আয়ুধই তো আসল জন্ম দাগ

ভাষার কবচকুণ্ডলই ভরসার।

বাজারে ছন্ন ফড়ে দালালের দল

কেনাকাটা করে একটি আধলা ফেলে

কিনেই চলেছে ব্রহ্ম তালুর ঘাম

হৃৎপিণ্ডও থাকবে না সম্বলে।

এই লেনদেন মোলায়েম হতে গেলে

বাজারের ভাষা একটাই হওয়া চাই

যেমন যেমন বলে দেবে চ্যাটবটে

অ্যালগোরিদম, পেটভরা এ-আই।

বিশ্ববাজারে এইটুকু কূটাভাস

মানুষের ভাষা পণ্য ও ক্রীতদাস।

উন্নয়নের মোট ভাগ শেষ এই

তবুও মানুষ জিতবেই জিতবেই

ভাষা শান দাও, উপড়াও সন্দেহ

সিলিকন ভাষা আদতে তো মৃতদেহ।

 

 

 

 

জিওনার্দো ব্রুনো

 

জিওনার্দো ব্রুনো রা তো

পুড়ছেন এখনও

যূপকাঠ ধ’রে।

মুখস্থ ইতিহাস আজও আখুটে ধর্মের কৃমি

বাছে যুক্তাক্ষরে।

যূথবদ্ধ স্যটেলাইটমালা

গাঢ়তম জ্ঞান বিক্রি করে।

মানুষের গল্প আজও মৃত অক্ষরে লেখা হয়;

ভুখা-পেট ইতিহাস গিলেছে সময়।

 

 

 

 

দ্য ওল্ড গিটারিস্ট

 

এই যে জরদ্গব কুঞ্চনের দাগ

শিথিল পেশির ক্লান্ত শিরাউপশিরা

সব মুছে যাবে

একবার হারানো গিটারখানা হাতে নিতে দাও

ফিরিয়ে আনবো লুকিয়ে রাখা সব অক্ষরেখা

পিট সিগারের সুরে গেয়ে উঠবো একা

এখনি, অন্ধ, বন্ধ করো না পাখা।

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন