এখন সময়:সন্ধ্যা ৭:৩৮- আজ: সোমবার-২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:সন্ধ্যা ৭:৩৮- আজ: সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

মার্কিন কবি উইলিয়াম কার্লোস এর কবিতা

অনুবাদ : আলমগীর মোহাম্মদ :

 

১.

বিয়ে

অমিল অনেক, এক পুরুষ

ও এক নারীঃ

বহতা নদী এক

বেয়ে পড়ে এক মাঠে।

 

২.

ক্ষমা

আজ আমি কেন লিখব?

 

সৌন্দর্য

সেই অসাধারণ মুখগুলোর

আমার অসহায়ত্ব

ফুটে ওঠে এটার প্রতিঃ

 

কালো মেয়েমানুষ

দিন মজুর-

বুড়ো ও অভিজ্ঞ

গোধুলিতে বাড়ি ফেরে

ছেঁড়া পোশাকে

মুখগুলো ঠিক

পুরনো ফ্লোরেন্টাইন ওকের মতো।

 

আরো

পুরনো মুখগুলো

আমাকে নাড়া দেয়

নেতৃত্বস্থানীয় নাগরিক

কিন্তু

একইভাবে না।

 

৩.

ভালোবাসার গান

 

“তোমাকে কি বলব

কখন দেখা হবে?

এখনো –

তোমায় ভেবে পড়ে রই।

 

ভালোবাসার ছাপ

পৃথিবীর বুকে

হলদে,হলদে,হলদে,

আস্তে আস্তে পাতায় ঢেকে যায়

জাফরান রংয়ে

শাখাগুলো ঝুলে পড়ে

প্রবল বেগে

নীলাভ বিশাল আকাশে বিপরীতে।

এখানে কোন আলো নেই-

আছে শুধু ঘন মধুর ন্যায় দাগ

যা গড়িয়ে পড়ে পাতায় পাতায়

এবং শিরায় শিরায়

রং মুছে দেয়

পুরো পৃথিবীর।

 

আমি নিঃস্ব।

ভালোবাসার ভার

ভাসমান করেছে আমায়

যতক্ষণ না

মাথা আমার ঠেকে আকাশে।

 

দেখ আমায়!

চুল বেয়ে ঝরে পড়ছে মধু

স্টার্লিং বয়ে বেড়ায় এটা

তাদের কালো ডানায়।

শেষবার দেখ

আমার বাহু আর হাতজোড়া

নির্তেজ পড়ে রয়।

 

আমি কিভাবে বলব

আবার কখনো ভালোবাসব কি তোমায়?

যেমনটা বাসি এখন।

 

৪.

তরুণী গৃহিণী

 

সকাল দশটায় তরুণী স্ত্রী

তার স্বামীর কাঠের তৈরি দেয়ালের পেছনে

শেমিজ প’রে ঘুরাফেরা করে।

আমি আমার গাড়িতে একা বসে থাকি।

 

তারপর সে গেইটের কাছাকাছি আসে

বরফওয়ালা ও মাছওয়ালাকে ডাকতে,  দাঁড়িয়ে থাকে

লাজুক ভঙ্গিতে, স্থিরদৃষ্টিতে, উন্মার্গগামী কুন্তলগুচ্ছ ভাঁজ করা, আমি তার সাথে মিল

পাই একটা ঝরা পাতার।

 

আমার নৈ:শব্দ গাড়ির চাকা

কচকচিয়ে শুকনো পাতা মাড়িয়ে যায়

যখন আমি নত হয়ে হাসিমুখে এগিয়ে  যাই।

 

৫.

আফ্রিকা

লেখালেখি ছাড়ো

এবং মরক্কো গিয়ে

শস্য ফলাও।

 

 

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন