এখন সময়:দুপুর ২:০৩- আজ: শনিবার-৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:দুপুর ২:০৩- আজ: শনিবার
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা

“সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন কোনো বস্তু—টাকা দিয়ে কেনা যায়, অর্জন দিয়ে পাওয়া যায়, বা অন্য কারো হাতে জমা রাখা যায়| অথচ বাস্তবতা ভিন্ন|

দুঃখিনীর মতো অসংখ্য মানুষ নিজেদের ভেতরটা নরম জলরাশির মতো ধরে রাখে—অন্যদের তৃষ্ণা মেটাতে, ভালো থাকার অভিনয়ে পাশে থাকতে| কিন্তু দিনশেষে সেই মানুষগুলোই বুঝতে পারে, নিজের দুঃখ কেউ বহন করে না| অন্যের কাছে গিয়ে তা  স্বচ্ছ হয় না, বরং আরও ভারী হয়ে ফিরে আসে|

জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের মতো দৃঢ় হতে চাই, আবার ভেতরে ভেতরে গলতে থাকি| কখনো আগ্নেয়গিরির মতো জ্বলি, কিন্তু সেই আগুনের কাছে কেউ আসে না| কখনো আকাশের দিকে তাকিয়ে ভাবি—সুখ কি দূরে কোথাও, আমাদের নাগালের বাইরে?

এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আমাদের ভেতরেই| ˆধর্য, বিশ্বাস এবং আত্মোপলব্ধিই মানুষের প্রকৃত শক্তি| প্রতিকূলতা, দুঃখ ও

 

অনিশ্চয়তা—এসবই জীবনের পরীক্ষা| যে মানুষ এই পরীক্ষার মধ্যেও নিজেকে ধরে রাখতে পারে, তার কাছেই ধরা দেয় শান্তি|

সুখ কোনো বিলাসিতা নয়, কোনো ক্রয়যোগ্য জিনিসও নয়| এটি এক ধরনের প্রশান্তি, যা আসে আত্মিক স্থিতি থেকে—বিশ্বাস থেকে, সৃষ্টিকর্তার উপর নির্ভরতা থেকে| বাহ্যিক জগতের আকর্ষণ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের শান্তি দীর্ঘস্থায়ী|

অতএব, সুখ খুঁজতে হলে বাইরে নয়, ফিরে তাকাতে হবে নিজের ভেতরে| সময়কে মূল্য দিতে হবে, ভালো কাজের বীজ বুনতে হবে, আর অন্তরের গভীরে স্রষ্টার সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে| তখনই বোঝা যাবে—সুখ কিনতে হয় না, সুখ অর্জিত হয়|

 

সাফিয়া নূর মোকাররমা, ঢাবি মেডিসিন অনুষদ, ফিজিওথেরাপি বিভাগ

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন