এখন সময়:দুপুর ১:০৩- আজ: রবিবার-৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:দুপুর ১:০৩- আজ: রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

সৈয়দা নাদিরা বেগম- এর তানকা

(অক্ষর বিন্যাস- ৫+৭+৫+৭+৭)

 

ব্রততীসম

আঁকড়িয়া বাঁধিব

মানসাসনে

সাধিব সাধনায়

নিষ্ফল ব্রত নয়|

 

২.  চলে গেল

বন্ধুপ্রতীম

প্রত্যক্ষতা হারায়

মহাযাত্রায়

রব নেয়েছে ডেকে

যেতেই হলো চলে|

 

৩.  অমার্জিত

সাক্ষী শতাব্দী!

বহতা রক্তধারা

পশ্চাতে টানে

আবর্তিত ঘূর্ণন

আদিম বাসনায়|

 

৪.   অচেতন

মূর্ছিত মন

কথার আনাগোনা

পথ হারায়

ভুলে যায় অভ্যাস

ধ্বনির অনুপ্রাস|

 

৫.  কৌশলগত

ব্যবস্থাপত্র

সব ক্ষতি পূরণ

চিন্তাহরণ

নিখুঁত সমাধান

গোলযোগ কোথায় !

 

৬.  চক্ষুষ্মান নই

দেখিনা চোখে

বড় ইচ্ছা দেখার

দৃশ্যত সব

অসহায় কর্নিয়া

ছানিতে আচ্ছাদিত|

 

৭.  তবুও আশা

আশার নাও

উজান পথে যাত্রী,

গুণের টানে

সম্মুখে চলে মাঝি

প্রতিকূল ভাটায়|

 

 

 

 

 

 

 

৮.  অদৃশ্য সূত্র

চক্র ঘুরছে!

আমি,তুমি এবং সে

গ্রথিত এক

অবিচ্ছেদ্য বন্ধনী

আঁধার উত্তরণে|

 

৯.  শঙ্খিনী ভাইরাস

সর্পিল মন

খল প্ররোচনায়

উদ্যত ফণা

ক্রমশ বিষ ঢালে

দংশনে দংশাক|

 

১০.  সংযত

সমঝে চলো

সময়-অসময়ে,

লাগাম দাও

চলন যত্রতত্র

হঠকারী খেয়ালে|

 

১১.  পারাপার

অসাড় দেহ

মায়া বাঁধনে বাঁধে

বিচ্ছেদ ভয়!

তবুও পথিক সে

শেষ পথ চলায়|

১২.  ঘিনঘিনে কেঁচো

কর্দম জলে

পাঁকেপাঁকে জড়ানো

কেলিসাধন

অক্ষম সামলানো

নির্লজ্জ লোভাতুর|

 

১৩|  নিগুঢ়

অচিন চেনা

নিপুণ নাট্যকার

সাজানো  প্লট

কুশী-লব সক্রিয়

সফল মঞ্চায়ন|

 

১৪|  উপসর্গ

জট পাকানো

নিরস বাস্তবতা

আঁকড়ে ধরে

নিরেট স্থূলতায়

দ্যোতিত সূত্রে নয়|

 

১৫|  স্নেহাঞ্চল

মাটির টানে

মৃন্ময় ভালোবাসা

একাকী আমি

আঁকড়ে ধরে আছি

স্বত্বার  পরিচয়ে|

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন