এখন সময়:ভোর ৫:৩৭- আজ: বুধবার-২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:ভোর ৫:৩৭- আজ: বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

অনুবাদ কবিতা : নববর্ষ – এলা হুইলার উইলকক্স

ভাষান্তর : শফিউল আজম মাহফুজ
নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর
যা হয়নি বলা শত সহস্রবার
নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে
জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে।
হাসিমুখে জেগে উঠি, কোন এক নতুন প্রাতে
কেঁদে-কেটে ঘুমে লুটাই, আবার কোন আঁধার রাতে।
যতক্ষণ না কামড় বসায়, জড়িয়ে রাখি ধরনীর চারপাশ
অতঃপর দিই অভিশাপ, আর ডানার জন্য ফেলি দীর্ঘশ্বাস।
আমরা বাঁচি, ভালোবাসি, প্রণয় করি, ফোটাই মোরা বিয়ের কলি,
নতুন বউদের সাজিয়ে তুলি, আর মৃতদের মোরা ঢেকে ফেলি।
আমরা হাসি, আমরা কাঁদি, আশা করি, ভয়েও মরি
নববর্ষে এসব ভারে আবার মোরা নুয়ে পড়ি।
এলা হুইলার উইলকক্স (১৮৫০-১৯১৯) ঊনিশ শতকের মার্কিন মুলুকের কবি। মাত্র আট বছর বয়সেই তার কবিতা লেখার হাতেখড়ি হয়। হাই স্কুলের লেখাপড়ার পাঠ চুকানোর আগেই তিনি তাঁর জন্ম নগরীতে কবি হিসেবে পরিচিতি লাভ করেন। জন্মেছিলেন উইসকনসিনের জোন্সটাউনে সেই ১৮৫০ সালের ৫ নভেম্বর। তাঁর ইতিবাচক মনোভাব এবং অনুপ্রেরণামূলক বিষয়বস্তুর জন্য তিনি সারা জীবনই সমাদৃত ছিলেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় কবিতা “Solitude” শুরু হয়েছে এভাবে-
Laugh, and the world laughs with you
Weep, and you weep alone
“হাসো, আর পুরো পৃথিবী উঠবে হেসে/কাঁদো, স্বান্তনা দিবেনা কেউ এসে।”
এই জনপ্রিয় কবিতাটি তাঁর ইতিবাচক চিন্তা-ভাবনার স¦াক্ষর বহন করে। শুধু কবিতাই নয়, উইলকক্স উপন্যাস, প্রবন্ধ, এবং বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে কলাম লিখেছেন প্রচুর। ১৮৮৩ সালে প্রকাশিত “Poems of Passion” নামক কাব্যগ্রন্থটিও তাঁকে বেশ খানিকটা খ্যাতি এনে দেয়। যদিও সময়ের বিচারে কাব্যগ্রন্থটিতে অনেক বিতর্কিত বিষয় স্থান পায়, কিন্তু তা সে সময়ের পাঠকদের এবং পরবর্তী পাঠকদেরও দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়।
নতুন বছর নিয়ে উইলকক্সেরও কয়েকটি কবিতা আছে। এখানে তার “The Year” কবিতাটি অনুবাদ করা হয়েছে।

হাসনাত আবদুল হাই: নবতিতম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

আলম খোরশেদ তাঁর কথা প্রথম শুনি স্বয়ং পিতৃদেবের মুখে। একই এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুজনেই, তদুপরি লতায় পাতায় কীরকম যেন আত্মীয়ও। এই নিয়ে একধরনের চাপা গর্বও

ডা. চন্দন দাশ ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের এক নিবেদিতপ্রাণ

শোয়েব নাঈম চন্দন দা’ (ডা. চন্দন দাশ) অভূতপূর্ব মানসিক অনুরণনে আমার মধ্যে বহু বছর আগেই বসন্তের এক রেশ রেখে গেছেন। তাঁর বসন্তের এই রেশ ছিল

তেজোদীপ্ত তোফায়েল আহমেদ বোধশূন্যতায় তুমি শোকসভা

কামরুল হাসান বাদল   বাঙালির হাজার বছরের ইতিহাসে একাত্তর একবারই এসেছিল, সে একাত্তর গৌরবের, সে একাত্তর অহংকারের। সে একাত্তর আর কখনও বাঙালির জীবনে আসবে না।

পান্থজনের কথা

সুমন বনিক মহেড়া জমিদার বাড়ির নামটি অনেক আগেই জানা ছিল, কিন্তু দেখা হয়নি। ইতিহাসের মাটি খুঁড়ে খুঁড়ে এর মানিকরতœ উদঘাটন করা ঊর্মিলা (আমার স্ত্রী)’র স্বভাবজাত

পরিশেষে সেই তুমি

সৈয়দ মনজুর কবির এমনিতেই সরু গলি, কি বুঝে ফায়ার ব্রিগেড এর মাঝারি সাইজের পেট মোটা ওয়াটার ওয়াগনটা ঢ়–কলো তা দামালের বোধগম্য হচ্ছে না। অফিসের গাড়ি