এখন সময়:দুপুর ১:১৬- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:১৬- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

আপনি জনাব

অরুণ শীল

 

আপনি জনাব ধুরন্ধর!

এর সাথে ওর লাগিয়ে দিয়ে

ফায়দা লুটেন কী সুন্দর!

আপনি জনাব ধুরন্ধর।

 

আপনি জনাব ক্ষুরধার

পুঁজি ছাড়া সওদাগরির

মস্ত বড় দোকানদার

আপনি জনাব ক্ষুরধার।

 

আপনি মহা স্বার্থপর

স্বার্থহাসিল করতে গিয়ে

ভাঙতে পারেন পরের ঘর

আপনি মহা স্বার্থপর।

 

আপনি বড় কূটনৈতিক

নিজের সুনাম ছড়িয়ে দিতে

পরকে শেখান হিতাহিত

আপনি বড় কূটনৈতিক।

 

আপনি জনাব হিংসুটে

অন্য কারোর শুনলে সুনাম

যায় যে রাতের ঘুম টুটে

আপনি জনাব হিংসুটে।

 

আপনি জনাব ধুরন্ধর

আপনি মহাস্বার্থপর

আপনি জনাব হিংসুটে

আপনি জনাব কী সুন্দর!

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী