এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

এখনও চোখের তারায় -মুস্তফা হাবীব

এখনও চোখের তারায়
মুস্তফা হাবীব

একটানা ন ‘ মাস অগ্নিখরায় রক্তক্ষরণের পর
দেখেছিলাম একটি সুন্দর নির্মেঘ নতুন আকাশ,
সলাজ সূর্যের হাসি, গাছে গাছে ভোরের দোয়েল।
যারা দেখেনি অথবা জন্মেছে মুক্ত স্বাধীন দেশে
তাদের কাছে একাত্তরের রক্তক্ষয়ী দিনগুলি
কেবল মুদ্রিত ইতিহাস, গুচ্ছ গুচ্ছ কথামালা।

উনিশশো একাত্তর পঁচিশে মার্চের গভীর নিশীথে
পশ্চিমা পিশাচ-হায়েনার অতর্কিত হামলা,
বিদীর্ণ বাংলার আকাশ, রক্তাক্ত সড়ক ও জনপদ
কালো ধোঁয়ায় বাতাস মলিন, বিপন্ন জীবনধারা।

তারপর বীর বাঙালিরা ক্ষেপে ওঠে দুর্ণিবার
অস্তিত্বের লড়াইয়ে ঘর ছাড়ে দলে দলে
আপনজন ছেড়ে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুপণ লড়াইয়ে।
কেউ ঘরে ফেরে , কেউ চির শায়িত পথে প্রান্তরে।

পদ্মা মেঘনা যমুনার জল মানুষের রক্তে একাকার
স্মৃতিবহ সেই দিনগুলো বারবার ফিরে আসে মননে,
দেশপ্রেমিক যারা এখনও শোকের ভারে মূহ্যমান
চোখের তারায় লালন করে যুদ্ধের বিবর্ণ দিন।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে