এখন সময়:রাত ১০:৫৪- আজ: মঙ্গলবার-২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১০:৫৪- আজ: মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান চির স্মরণীয় : বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা

বাংলা একাডেমির মহাপরিচালক দেশ বরেণ্য জাতিসত্তার কবি, কথাসাহিত্যিক  মুহম্মদ নূরুল হুদা বলেছেন ব্যক্তি ও নেতা পর্যায়ে একমাত্র বঙ্গবন্ধুর নিখুঁত ও নির্বিকল্প উপলব্ধি, তাঁর দ্বিধাহীন ঘোষণা, তৎপ্রণীত বাস্তবায়নযোগ্য কর্মসূচি, মুক্তিযুদ্ধের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি, সর্বোপরি দেশ ও জাতির জন্য তাঁর চুড়ান্ত আত্মদানের মাধ্যমেই বাঙালি জাতির নব-উত্থান-বাহিত একটি সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তিনি গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে তাঁর রচিত গদ্যগ্রন্থ ‘মুজিব মৌলিক’ বইয়ের প্রকাশনা উৎসবে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। জনাব নুরুল হুদা আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এসে মানুষ বঙ্গবন্ধু, সংগ্রামী বঙ্গবন্ধু, রাজনীতিবিদ বঙ্গবন্ধু, রাষ্ট্রনেতা বঙ্গবন্ধু, রাষ্ট্রদার্শনিক বঙ্গবন্ধু, ভবিষ্যৎদ্রষ্টা তথা পরিকল্পক বঙ্গবন্ধুর অনন্যতা ও মৌলিকতা আরও বিশদভাবে উন্মোচিত হচ্ছে। ৫৫ বছরের জীবনে চার দশকেরও বেশি তাঁর সক্রিয় রাজনৈতিক জীবন। মাত্র বছর চারেক বাদ দিলে এর পুরোটাই কাটিয়েছেন ক্ষমতার বাইরে, জনগণের সঙ্গে সরাসরি ওঠাবসার মাধ্যমে, দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তি পর্যায়ে ভ্রমণ ও গণসংযোগ রচনা করে।

প্রকাশনা উৎসবের প্রধান অতিথি শিক্ষাবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. প্রণব কুমার বড়–য়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। যে রাষ্ট্র তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন সমৃদ্ধ দেশে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর যে অমূল্য অবদান তা স্ববিস্তারে ‘মুজিব মৌলিক’ গ্রন্থে লেখক তুলে ধরতে সক্ষম হয়েছেন।

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির উদ্যোগে অনুষ্ঠিত সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক রোটারিয়ান অমল বড়–য়া পিএইচএফ’র সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির পরিচালক  ড. আমিনুর রহমান সুলতান। আলোচক ছিলেন আরআইডি ৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর ডা. মইনুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী। লেখক-সাংবাদিক বিপ্লব বড়–য়া ও আবৃত্তি শিল্পী দীপান্বিতা চৌধুরী’র সঞ্চালনায় প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ফাস্ট প্রেসিডেন্ট এডভোকেট আফছারুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান আকবর হোসেন, প্রকাশনা উৎসবের প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান হাসনাত আল মামুন, ট্রেজারার রোটারিয়ান ফোরকান হামিদ আজাদ, জেসমিন আক্তার জেসি। আবৃত্তি করেন রোটারেক্টর অনিরুদ্ধ বড়–য়া প্রান্ত ও রোটারেক্টর সেতার রুদ্র ঈশিতা। প্রেস বিজ্ঞপ্তি।

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে