এখন সময়:দুপুর ১২:২৩- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১২:২৩- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

যৌক্তিক দাবি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর

দেশে চাকরির বাজার কত প্রকট বা দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত তা নিরূপণ করতে গবেষণার প্রয়োজন নেই। সরকারি চাকরি বা বিসিএস ক্যাডারে আবেদনকারীর সংখ্যা দেখলেই বুঝা যায় পরিস্থিতি কত ভয়াবহ। এমতাবস্থায় একদল শিক্ষিত চাকরিপ্রত্যাশী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনে পুলিশ হামলা করেছে, মামলা দিয়েছে। এরপরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দেশে শিক্ষিত বেকারের চেয়ে সরকারি চাকরির শূন্য পদ নিতান্তই কম। আর বেসরকারি খাতে ব্যাপক শিল্পায়ন ও বিনিয়োগ না আসাতে সেখানকার অবস্থাও ভালো নয়। দেশের বাইরে গিয়ে কর্মসংস্থান করতে পারে অতি অল্প ভাগ্যবান তরুণ। বাকিরা হতাশায় নিমজ্জিত হয়, বিপথগামী হয়। উল্লেখ্য যে, এখন প্রতি বছর নতুন চাকরি প্রত্যাশীর সংখ্যা যোগ হচ্ছে ২২ থেকে ২৩ লাখ। এছাড়া নির্দিষ্ট পড়ালেখা শেষ করে আবেদন করলেই হুট করে চাকরি পাওয়া যায় না। একটা চাকরি এখন সোনার হরিণ। এই সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে বয়স কখন যে আটাশ পেরিয়ে যায় তা টেরও পাওয়া যায় না। তাছাড়া উচ্চ শিক্ষার নানা কারণে সেশনজট, রাজনৈতিক কারণে শিক্ষা সনদ পেতেও বিলম্ব হয়ে যায়। তখন ফুরিয়ে যায় সরকারি চাকরিতে নির্ধারিত বয়সসীমা। এছাড়া বিসিএস পরীক্ষা ও ফলাফল এবং নিয়োগ পেতে ক্ষেত্র বিশেষে পাঁচ-ছয় বছর লেগে যায়। অনেক সময় পিএসসির সুপারিশের পরও অনেকে কাক্সিক্ষত নিয়োগপত্রটি হাতের মুঠোয় পায় না। বৃটিশ আমলে প্রবর্তিত পুলিশ ভেরিপাই অনেক বিসিএস পাস করে যুবকের কপাল পুড়েছে। ইদানীং নতুন করে যুক্ত হয়েছে দলীয় অলিখিত সনদ। যাতে অনেক মেধাবী ঝরে পড়ছে। একদিকে চাকরির শূন্য পদ খুবই কম অন্যদিকে চাকরিপ্রার্থীর সংখ্যা সীমাহীন বেশি হওয়াতে দুর্নীতিবাজরা বেকার যুবকদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। ক্ষমতাবানরা নানা অপকৌশলে নিজেদের স্বজনদের নিয়োগ দিচ্ছেন নানা জায়গায়। প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন অমেধাবীরা ক্ষমতার জোরে নানা পদ পদবি নিয়ে চেয়ারে বসে যাচ্ছেন। এ ব্যাপারে দেশের দুইজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ জনপ্রশাসন, ব্যাংক-বীমা, বিশ্ববিদ্যালয় সর্বত্র নিজস্ব লোক বসানোর বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।
দেশের শিক্ষিত বেকারদের নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য চাকরি পদে আবেদনের বয়সসীমা অবশ্যই ৩৫ বছর করা যৌক্তিক। পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগের ব্যাপারে ষোল আনা নির্ভেজাল ও নির্মোহ রাখা জরুরি বলে মনে করি।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী