এখন সময়:দুপুর ২:০৩- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ২:০৩- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

ত্যাগের মহিমায় উদ্ভাসিত স্বাধীনতা দিবস ও ঈদ-উল ফিতর

চলতি মাসের শেষের দিকে ও আগামী মাসের শুরুর দিকে দিন সাতেকের মধ্যে জাতীয় ও ধর্মীয় দুটি দিবস ও উৎসব প্রবহমান জীবনধারাকে রাঙিয়ে দিয়ে আনন্দময় ঢেউ জাগায়। প্রথমটি স্বাধীনতা দিবস। স্বাধীন বাঙালি জাতিসত্তার অভ্যুদয়ের ৫৪তম বার্ষিকী। দ্বিতীয়টি পবিত্র ঈদ-উল-ফিতর। সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর পাশাপাশি দুটি দিবস পালন ও উদযাপন অত্যন্ত তাৎপর্যময়। আমাদের জীবনধারায় পালিত ও উদ্যাপিত এই দু’টি দিনই ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আত্মপলব্ধি ও পরিশুদ্ধির মাধ্যমে দেশ, সমাজ, পরিবার ও ব্যক্তিকে সাম্য, মৈত্রী ও মুক্তির বন্ধনে আবদ্ধ করার দীক্ষা দেয়।

একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে এবং ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানী হানাদার বাহিনীর বাঙালি নিধনে অপারেশন ক্রাকডাউন শুরুর সাথে সাথেই ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি থেকে  বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই বীর বাঙালির ‘স্বাধীনতা’ নামক সূর্যটি পূর্বদিগন্তে উদিত হয় এবং শুরু হয় নিরস্ত্র বাঙালির সশস্ত্র জনযুদ্ধ। এই জনযুদ্ধের বিজয় সাধিত হয় এক সাগর রক্তের বিনিময়ে এবং ৩০ লক্ষ বাঙালির আত্মত্যাগের মহিমায়। পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য এত বিশাল ত্যাগের দ্বিতীয় নজিরটি নেই। তাই বাঙালির স্বাধীনতা দিবস বিশাল ও অফুরন্ত ত্যাগের এক তুলনাবিহীন নিদর্শন। নীল আকাশের জ্বলজ্বলে ধ্রুবতারার মত চিরসত্য।

পবিত্র ঈদ-উল ফিতর উদ্যাপিত ও পালিত হয় ৩০ দিনের উপবাস, সংযম, এবাদত ও অফুরন্ত ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে পরম প্রাপ্তি ও আত্মশুদ্ধি অর্জনের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উদযাপন এবং এই উদযাপন উৎসবে পরিণত হয় বলেই সর্বজনীন। ধর্মের শুদ্ধ পবিত্রতার স্পর্শে কল্যাণ, মঙ্গল, শান্তি ও সাম্যের বারতাটি তখন সকলের জন্য সমার্থক হয়ে উঠে। তাই ঈদ-উল-ফিতর ধর্মীয় ভাবাবেগের মাহাত্ম্যটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগে আমাদের সর্বজনীন উৎসব। এই উৎসব আনন্দ ও মহামিলনের সেতুবন্ধন।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতরে সকলকে শুভেচ্ছা ও ঈদ মুবারক।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী