এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

পুষ্পিত শোকাঞ্জলি (সম্পাদকীয় আগস্ট ২০২৬)

জন্ম ও মৃত্যুর মাঝখানে যে মুখরিত জীবনধারা তা যদি মহাকাব্যিক মাত্রাযুক্ত ব্যঞ্জনায় ব্যাপ্ত ও প্রদীপ্ত হয়ে আলো ছড়ায় এ জীবন কখনো নিভে যায় না। মৃত্যু তাকে স্পর্শ করে না; অমরত্ব প্রাপ্তিতে অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকে। এরা সমাজ, রাজনীতি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সৃজনশীল কারিগর। এরা সমুদ্রবুকের বাতিঘর; সুদূর জাহাজের নাবিকদের গন্তব্যের সঠিক গতির আলোরেখা এঁকে দেন। জাতিসত্তার চিহ্ন ধারণ করে এরা সর্বজনীন, এমনকী দেশকালের সীমানা ছাড়িয়ে বিশ্বজনীন। এদের জীবনপ্রদীপ নিভে গেলেও প্রতিদিন প্রতিক্ষণ অস্তিত্ব ও অনুভবে অমলিন। এদের সৃষ্টিগুলো সরব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এ ত্রিকালের কথা বলে।

 

বর্ষার বারিধারা মুখরিত এ আগস্ট মাসেই উজ্জ্বল জ্যোতিষ্কসম এমন ক’জন শ্রেষ্ঠ বাঙালিকে হারিয়েছি যারা নিত্যদিন দূর আকাশের তারা হয়ে স্মৃতিসত্তায় জ্বলজ্বল করছেন। এরা আমাদের স্বজন পূর্বসুরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অগ্রজ কবি শামসুর রাহমান সহ আরো ক’জন মানবসম্পদ। এই আগস্ট মাসেই তাদের মৃত্যুদিনগুলো স্মরণে-বরণে সিক্ত এবং শপথে-সাহসে প্রেরণাদীপ্ত। তাদের হারানোর দিনটিতে আমাদের মাঝেই আবার নতুন করে তাদের ফিরে পাওয়ার দিনও।

 

তাই এদিন শোকের নয়, কান্নারও নয়, শক্তির উৎস। যেনবা চেতনার সৈকতে ভোরের নোঙর; বালুকাবেলায় রাঙা প্রভায় মুঠোভরা চিকচিক রোদ্দুর।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে