এখন সময়:রাত ৩:৪৫- আজ: রবিবার-২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ৩:৪৫- আজ: রবিবার
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

সৈয়দা নাদিরা বেগম এর তানকা

( অক্ষর বিন্যাস-৫+৭+৫+৭+৭)

 

 

 

১।  আসমানি প্রতীকী

সত্যের ঘর

সত্য নির্দেশনায়

কেন্দ্রভূমিতে,

ঘূর্ণায়মান চক্র

সত্য অনুসন্ধানে।

 

২।  গোলযোগ

নিমগ্ন সত্তা

সমাহিত ইন্দ্রিয়

ঝিমায় শুধু!

সচেতন গ্রাহ্যতা

মানসিক উন্মেষ।

 

৩।  বন্ধু দুঃসময়

শত্রু নিষ্ক্রয়!

বন্ধু মেহেরবান

হাত বাড়ালে

সর্ব বৈরিতা নাশে

নিঃস্বার্থ ভূমিকায়।

 

৪।  দিনভর খেলা

কখনও কি?

দিনশেষ দিনান্তে

দিনগোনার!

পুনরায় ফেরে সে

বিষণ্ন গণনায়।

 

৫।  মনগত

প্রত্যাশা নয়

অসহায়ত্বে বন্দী

আগলতোলা,

মুক্তি পিয়াসু মন

ভাঙনের ইচ্ছায়।

 

৬।  অবকাশে কিছুক্ষণ

প্রত্যক্ষতায়

একান্ত পরিসর

ক্ষুদ্র অলিন্দ

ভূমিকায় অনন্য

সময়ের প্রবাহে।

 

৭। বিকোতে চায়

সওদা করে

বিকিকিনির হাটে

মালসামান

মালামাল বামাল

জব্বর বেসামাল।

 

 

৮।  পারঘাটা

দিন ফুরাবে

সন্ধ্যা তো নামবেই

নিয়ম মত

পাথেয় কিছুনাই

শেষ বিদায় পথে।

 

৯।  কেটেছে কালরাত

অরুণোদয় !

লুপ্ত পুরোনো রাত

আবর্তহীন

সমৃদ্ধ বর্তমান

ভবিষ্য রচনায়।

 

১০।  ভ্রমান্ধ

অতি সতর্ক!

চোরাবালির ফাঁদ

গোকল ধাঁধাঁ,

অবিমিশ্র প্রয়াস

দিকভ্রান্ত প্রকাশ।

 

১১।  কখনওই না

রঙের নেশা

আত্মপ্রসাদ লাভ

কৌতুক খেলা

অদৃশ্য  বিচারক

কখনোই ভুলেনা।

 

১২।  শক্তিরূপেন

ভেঙে যেওনা

স্রষ্টার মহাশক্তি

তোমার মধ্যে,

জাগ্রত সহায়ক

উত্তম ফললাভে।

১৩।  অন্যরকম প্রতিবিম্ব

বদহাওয়া

ঢাকে মানবিকতা

বিবেকহীন

আগ্রাসে সুবাতাস

বীভৎস পশুত্বে।

 

১৪।  অচেনা পথ

অলোর পথ

বড় কঠিন চেনা

অন্ধত্ব গ্রাস!

অন্ধকার হাতরে

নিষ্ফল খুঁজে ফেরা।

 

১৫।  শুধু টিকে থাকা?

রুজি সন্ধান !

লড়াই নিরন্তর

দেহ রক্ষায়

দুর্লভ এজীবন

হারায় অর্থ তার।

 

১৬।  আশাহত

ঔচিত্যহারা

আদিম গুহাবাস

মানবলজ্জা !

বিবেক পলাতক

সমাজ শৃঙ্খলিত

 

১৭।  স্মৃতিভ্রষ্ট সময়

বিস্মৃত হয়

স্মৃতির নিউরন

বহতা স্রোতে

চেনা মুখ অচেনা

পরিচয় হারায়।

 

১৮।  ধায় ঊর্ধ্বপানে

শূন্য হৃদয়

ভরুক পূণ্যফল

স্থিতিকরণে

অসীমের করুণা

রহমত ধারায়।

 

১৯।  মীমাংসিত মীমাংসা

চলা অচলা

ভেঙেছে জগদ্দল

শান্তিরবারি

গতির সঞ্চালন

সম্ভাবনা সম্ভেদ।

 

২০।  বাঁধন

বাঁচার আশা

স্বপ্ন শুধু তিতির

জীবন ঘিরে

ভাবনারা আমার

মায়ার জালে বাঁধে।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী