এখন সময়:বিকাল ৪:১৫- আজ: মঙ্গলবার-২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:বিকাল ৪:১৫- আজ: মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

শামীম নওরোজের কবিতা

পাঁচ.

ঝিনুকের জলাশয়ে আমার আবাস

মিয়ার দালানে মিয়া-মহাজন নেই

ঝিনুক। ঝিনেদা। পায়রা চত্বরে দেখি

কতিপয় ভিক্ষুকের দুঃখপ্রাপ্ত মুখ।

 

দুদ্দু শাহ। পাঞ্জু শাহ। লালনের গ্রাম

সিরাজ সাঁইজি ঘুমায় হরিশপুরে।

বিশ্বনবী। গোলাম মোস্তফা। শুকুরজি

নবগঙ্গা। এপারে-ওপারে দেবালয়।

 

ক্ষেতের ফসল ছোঁয় বাঘা যতীনের

হাত। বিপ্লব, বিদ্রোহ ইতিহাসে আছে।

বহু রত্ন পথে-ঘাটে, সড়কের নাম…

এখানে পায়রা ওড়ে, পাগলা কানাই…

 

 

 

 

 

 

 

 

 

ছয়.

সময় অভাবে ভালোবাসা দেখাতে পারিনি

ঘরভর্তি বই, বইয়ের স্তুপ

কবিতার প্রজাপতি মধ্যরাতে টেবিলে ঘুমায়

 

আমার কোনো পুকুর নেই

জলাশয়ে নামতে নারাজ

 

পাখি এলে তার সঙ্গে কথা বলি রোজ

পাখির বন্ধুরা আসে , ভরে যায় পাড়া

 

আমার কোনো বাড়ি নেই

চাল-চুলোহীন

 

তবু বেশ ভালো আছি

 

শিথানে গোলাপ ফুল

পাপড়িতে জল

 

 

 

 

 

 

 

 

 

সাত.

কোথাও অসুখ নেই। নৃত্যের মহড়া…

ছায়া, তুমি নৃত্য করো ফসলের ক্ষেতে।

এ গাঁয়ে জোছনা নেই। আঁধার রয়েছে।

 

সন্ধ্যায় মেঘের উপরে রক্তিম পাখি।

জলে ভেসে যায় আদর, সোহাগ , চুমু…

 

শিশিরের জলে স্নান করে সাদা ভোর।

রাত্রি নামছে মাঠের শেষে, ফসলের

ক্ষেতে। অদূরে সবুজ , শস্যের সন্তান।

 

ক্ষেতের ভেতরে সকাল। দুপুর নামে

রোদ্দুরের তপ্ত দেহে। বিকালের ক্ষেতে

সূর্যের উত্তাপ নেই।  বাতাসে আঁধার।

কোথাও মানুষ নেই, শূন্য লোকালয়।

 

 

 

 

 

আট.

সংবাদটি পৌঁছে দিয়ো

বাসর রাতের আঁধার আলোর অধিক

মায়াবতী, কোথাও যেয়ো না তুমি

প্রতিশ্রুতি রক্ষা করো

 

দেবীকে চেনে না কেউ

নরম বাতাসে নৃত্য করে দেবতার জলসায়

 

ছেলেবেলা হারিয়ে গিয়েছে

এখন যৌবন

মনঃকষ্টে ভেসে আছি যমুনার জলে

 

সংবাদটি পৌঁছে গেছে

অতঃপর , কী হবে সেটাই ভাবার বিষয়

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬