এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী

“শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

উৎসবে বাংলা আমার সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রবর্তিত বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ লাভ করেন সংস্কৃতিকর্মী, সংগঠক, বাচিকশিল্পী, কবি ও লোকগবেষক চিংলামং চৌধুরী।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন,

বরেণ্য বাচিকশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে চিংলামং চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আবৃত্তিশিল্পের চর্চা ও বিকাশে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়।

পার্বত্য জেলা খাগড়াছড়ির মতো প্রান্তিক জনপদে থেকেও চিংলামং চৌধুরী বাচিকশিল্পের চর্চা, প্রশিক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা

রেখে চলেছেন। পাহাড়ি জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে রাষ্ট্রভাষা বাংলার শুদ্ধ

 

উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্র। পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি মারমা ভাষা, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে একই অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী, সংগঠক, সমাজসেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু-কে বাংলা আমার সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকরা অংশগ্রহণ করেন।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

-প্রেস বিজ্ঞপ্তি

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে