এখন সময়:সকাল ১০:১৬- আজ: সোমবার-২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:সকাল ১০:১৬- আজ: সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

সৈয়দা নাদিরা বেগম এর এক ডজন হাইকু

 

উদাসী বায়

বাউল মন

সদাই পলাতক

সুদূরে ধায়।

 

সতর্কীকরণ

সামলে চলো

উচিত-অনুচিত

জীবন পথে।

 

জয়তু

আত্মজা তুমি

সম্মুখ আহবানে

নির্ভীক চলা।

 

 

স্বর্গীয়

নির্মল হাসি

নন্দিত করে আঁখি!

মন ভরায়।

 

জিজ্ঞাসা

চাই জানতে

নিয়ত প্রশ্নবিদ্ধ

শেষ কোথায়?

 

দৃষ্টি বিভ্রাট

একই আছে!

রস নিংড়ান  আঁখ

আখের ভরা।

 

আত্মদর্শন

নির্বোধ আমি!

সীমা অতিক্রমে না

সীমায় বাঁধা।

 

খুঁজে ফেরা

অর্বাচীনতা!

আবদ্ধ জলাশয়

মুক্তি কোথায়?

 

সমর্পণ

আনত ইচ্ছা

চেতনে-অচেতনে

আবদ্ধ করা।

 

ভাসা

বাহির টানে

যায় ভাসানে ভেসে

ভাঙা ভিতর।

 

উক্তি

কথাসর্বস্ব!

বচন সুবচন

তবেই মুক্তি।

 

শেষের টান

মাটির ডাকে

নিঃশেষে মিশে যাক

আমার আমি।

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬