এখন সময়:সন্ধ্যা ৬:৩১- আজ: বুধবার-২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:সন্ধ্যা ৬:৩১- আজ: বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

চট্টগ্রামী প্রবাদের প্রথম গ্রন্থ :  রচয়িতা জেমস ড্রমন্ড এন্ডার্সন (দশম/সর্বশেষ কিস্তি)

মহীবুল আজিজ

 

৩১৬. আপনার হাত জগন্নাথ,

পরের হাত আন্ড্যা পাত&|

“One’s own hand is sacred as Jagannath (Lord of the world). But another’s hand is as an imoure leaf.” We have all a good conceit of ourselves; also illustrates caste prejudice about eating.

 

৩১৭. রান্ধ্যা ভাতে ছালি,

ধোপ কাপড়ে কালি|

Ashes in the cooked rice,

“And ink spots on clean cloth.” Cf. Nv‡U AvB †bŠKv Wzevb : but means more, implies the ruin of a completed undertaking: e. g., the sinking of a new bridge, in harbor.

 

৩১৮. লডায়ে জামাইয়ে ˆল যাইবে ঝি,

তাত্তুন অধিক করিবে কি?

What else can a quarrelsome son-in-law do than taking away my daughter?” Cf. Prov. No. 137 All power has its limitation.

 

৩১৯. কথারে হাঁজাইতে চায়,

হরহরগ্যা হরে গারা যায়|

If a man alters a speech and adds ornaments he will sink in soft mud.” A plain story is best plainly told.

 

৩২০. চোখে আর কানে ছয় মাসের পথ|

It is six months’ journey from the eye to the ear.” “Segnius irritant animos demissa per aures quam qua sunt oculis submissa.

 

৩২১. সুদখোর আর মদখোর সমান|

A usurer and a drunkard are equal.” i. e., equally abominable to good Chittagong folk.

 

৩২২. উপরে বাবুয়ানা,

ভিতরে খেড়ের রেনা|

Outwardly he is a babu, but stuffed with straw inside.” The satire is too obvious for comment.

 

 

৩২৩. খাইবার সময় বার ভাই,

পোয়া লওয়ার সময় কেহ নাই|

At the time of taking food we are 12 brothers,

At the time for nursing the baby there is no one.” Denouncing selfishness. Cf. Prov. No. 124 Perhaps satire on the joint-family system.

 

৩২৪. কুকুরেরে ঘি ভাত দিলে বাইত করিয়া মরে,

গাবুরেরে পিড়া দিলে চিৎ হইয়া পড়ে|

A dog having eaten rice mixed with ghee, dies vomiting, while a laborer, having been ordered a piri (wooden seat) falls (not knowing how to sit) head over hills. Cf. Prov. No. 108

 

৩২৫. খাই দাই থাকিলে তারে কয় ধন,

মরি ধরি থাকিলে তারে কয় জন|

That is wealth which remains after expenditure and those who survive (adversity) constitute the persons” (of a family). Those things are of no worth which are not lasting.

 

৩২৬. কালক্রমে ঘুরগুটী বেঙে সর্প ধরি খায়,

কালক্রমে বান্দী বেটি মন্দ বলি যায়|

When a snake becomes weak even a frog devours it, so when a man becomes unfortunate he is answered even by his maid servant.” i.e., the donkey kicks the dying lion. Cf. Prov. No. 125

 

৩২৭. গাছে ফলের ভড় ধরে,

ফলে গাছের ভড় ন ধরে|

The tree sustains the load of its fruits,

But the fruits do not bear up the weight of the tree.”  The parent patiently suffers the child’s shortcomings but the child is too often impatient under correction.

 

৩২৮. আদা বেচে গাধা,

মিঠা বেচে হারামজাদা|

He is an ass (foolish) who deals in ginger (because ginger dries up soon and becomes less in weight) and he is a knave who sells treacle (because he can safely adulterate it.)”

 

 

৩২৯. বল বল কর তুমি পীড়া নাহি পর,

বিয়া বিয়া কর তুমি টাকা নাহি জোর|

A man brags of his strength when he is not actually ill and prattles of marriage when he has no money (to waste on marriage expenses).

 

৩৩০. সোনার থালে দুধ ভাত,

খাইতে ন জান&তে উৎপাত|

What is the use of a gold plate to a man who cannot eat his rice and milk off it.” Satirizes useless possessions, or men who do not know how to use what they have got.

 

 

৩৩১. ভাগ্য নাই বেটার বিয়া,

পান কিনা গেইয়ে কুতুবদিয়া|

A foolish man on the occasion of his marriage, goes to Kutubdia (an island in the Bay of Bengal whereno pan grows on account of the saline soil) to purchase pan leaves.” Satirizes simplicity and ignorance.

 

৩৩২. পুথানীর পোলা হারগ্যা,

খাল বান্দে যে জোয়ারগ্যা|

One Hargya the son of Puthani (a woman whose son is doomed to destruction) raises an embankment in a river during the flood tide.” Puthani is the Chittagong form of the common term of abuse cyZLvMx, one who devours her son. The proverb satirizes foolish and inconsiderate undertakings.

 

 

৩৩৩. এক দুঃখের দুঃখী আমি গাঙ্গের কুল্যা বাড়ী,

এক দুঃখের দুঃখী আমি কোচ্যাকালে রাঢ়ী,

এক দুঃখের দুঃখী হই আমি কর্জ্জ ধারি,

এক দুঃখের বুড়া আমি শেষে বিয়া করি|

Woe to him, who has his homestead on the bank of a river (as there is livelihood of its being washed away). To her who has become a widow in her youth, to the debtor and to him who marries a young wife in his old age.” Needs no comment.

 

 

৩৩৪. হাকিমের ফেরে আর দরিয়ার ফেরে এক|

The profundity of judge is like that of the ocean.” I am told that this is not satirical! It is said to imply the “terror felt alike for the unsoundable sea and the hakim” deep thoughts.

 

 

৩৩৫. কিলের ডরে বান্দর নাচে|

A monkey dances for fear of a licking.” Everybody fears violence. Cf. Prov. No. 294

The priest doth offer them to the idol.” Cf. Proverbs Nos. 93, 177 and 180

 

৩৩৬. রাজা থাকতে কোটালের দোহাই না?

What is the use of appealing to a kotwal (police officer) foe justice when there is a king over him.” Meaning—It is unwise to lay grievances before a subordinate. Go to the fountain head at once.

 

 

৩৩৭. পারাপরসী কয় বছর বিয়ানী, গৃহস্থে কয় ভাজা|

Neighbors say the cow begets a calf every year whereas the owner (of the cow) says it is barren.” A prophet has no honor in his own country.

 

 

৩৩৮. দেশে নাই জিয়ান,

বৌয়ের হাদি হিয়ান|

The Bou (daughter-in-law, who is generally shut in the Zenana  and who does not know anything of her surroundings) wants things which are not to be had in the whole countryside.” (Hadi=¯^v`) Used to rebuke untimely desire.

 

৩৩৯. টাকায় টাকা বিয়ায়|

Money begets money.” †duRv‡Z †duRv AvU‡K Prov. No. 133

 

 

৩৪০. হাভাত্যায় ভাত পাইলে পেট ভরিয়া খায়,

নির্ধনীয়ে ধন পাইলে টিপি টিপি চায়|

“If a greedy man gets cooked rice he (though not hungry) devours it (and does not distribute it to other men who are more in need.” When a penniless person gets money he tests it by pressing it between his fingers (and does not know how to make good use of it” Explains itself.

 

 

৩৪১. ঝোল ধাইলো বলি সকলে কয়,

বান্দ দেওনের সময় কেহ নয়|

Any one can say ‘the soup’s running out of the pot’ but no one’s business to stop it.” i.e., criticism is easier than performance.

 

 

৩৪২. কি বলিব বাঙ্গালেরে, বুঝতে নারে ঠারে ঠুরে,

দু’চার লাথি ˆপলে ঘারে তবে বাঙ্গাল বুঝতে পারে|

What shall I tell a ‘bangal’ he cannot understand hints, If a give one or two kicks on his neck then he will understand.” Meaning—Illiterate persons are best taught by blows.

Hindus of the higher classes (who it is said, immigrated from Rarh or West Bengal to Chittagong about the middle of the 17th century A. D.) call the lower classes of Hindus and Mahomedans Bangals in order to be distinguished themselves from the original inhabitants of the soil. Hence the word Bangal has come to mean the lower classes of East Bengal.

 

 

৩৪৩. বাঙ্গাল মনুষ্য নয় এক রকম জন্তু,

গাধার পিঠের বোঝা বয় লেজ নাই কিন্তু|

A Bangal  is not a man—he is a kind of beast, who bears burdens like an ass, but has no tail.” This completes the scornful picture shown in the last paragraph.

 

৩৪৪. মার দুধে যার পেট না ভরে;

বাপের বুড়া আঙুল চুইলে কি হ’তে পারে?

What will it avoid him, who is not satisfied with his mother’s milk, to suck his father’s thumb.” Cf. Prov. No. 207

 

 

৩৪৫. অতি বুদ্ধি যার,

গলায় দড়ি তার|

He who has many talents has a rope round his neck.” “Noblessse oblige.” And knowledge has its responsibilities. Generally used satirically.

 

 

৩৪৬. অতি ভক্তি যার,

চোরের লক্ষণ তার|

He is a rascal who shows excessive signs of affection.

 

৩৪৭. খোস& খবর ঝুটাও ভালা|

Good news, though false, is good.” We all like flattery.

 

৩৪৮. পিড়ালিয়া ভারে ভারে জামির দেখে|

The sick man dreams of heaps of lemons.” We too often desire our own hurt, as the sick man longs for the lime juice (which is supposed to be bad for him.

 

 

৩৪৯. হাওত্তুন& গ্রাস বড়|

The spoonful (of rice) is longer than the gaping (mouth).” Used of people who spend more than they can afford.

 

 

৩৫০. বিল¤ে^ কার্য্য সিদ্ধি যদি প্রাণে বাঁচি|

If only life last, the work will be done sooner or later.” This corresponds to the common Bengali proverb সবুরে মেওয়া ফলে  The meaning is “more haste, less speed.

 

৩৫১. চেষ্টা অন্তে দুঃখ খণ্ডে|

Hard work is the best antidote to sorrow.

 

৩৫২. পুরি মর&তে গোঁয়াইরে গাইল & দে|

Blaspheming the Gods when on the rack” Justifies reproaches of a cruel master.

 

 

[জেমস ড্রমন্ড এন্ডার্সনের ‘দ্য চিটাগাং প্রোভার্বস&’ শেষ পর্যন্ত কেবল একটি লোকপ্রবাদের সংগ্রহই নয়, একটি বৈচিত্র্যপূর্ণ জনপদের জীবন ও সমাজের বর্ণিল চালচিত্রও বটে| বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র আবদুল করিম সাহিত্যবিশারদ তাঁর এ-গ্রন্থকে ‘সুন্দর গ্রন্থ’ হিসেবে উল্লেখ করেছিলেন এবং একই সঙ্গে গ্রন্থটিকে তিনি ‘বঙ্গসাহিত্য ভাণ্ডারের’ সম্পদ বলেও বিবেচনা করেন| তাঁর এ-মূল্যায়ন যথার্থ বলে মেনে নিতে হয়| ৩৫২টি প্রবাদকে সাংখ্যিক বিচারে প্রচুর বলা যাবে না হয়তো আজকের দৃষ্টিতে কিন্তু মনে রাখতে হবে, এ-গ্রন্থের পূর্বে এমন সমাজবিশ্লেষণমূলক গ্রন্থ আর প্রকাশিত হয় নি| তাছাড়া এতে এমন সব প্রবাদ রয়েছে যেগুলো আমাদের এখানকার জনজীবনের প্রাচীন নানা উৎস সম্পর্কে ধারণা ও হদিস দেয়| এমন অনেক প্রবাদের কথা বলা যাবে যেগুলো এন্ডার্সনের সময়েই অন্তত দুইশত বছরের কালপরিক্রমায় টিকে ছিল ভাষিকতা ও বিষয়বস্তুর গুরুত্ব নিয়ে এবং এমন অনেক প্রবাদের দৃষ্টান্ত দেওয়া যাবে যেগুলো সেই কালবৃত্ত পেরিয়ে আজও টিকে রয়েছে প্রায় অবিকৃতভাবে| সে-হিসেবে এগুলোর মধ্যে নিহিত অন্তত তিন শতাব্দীর সময়গ্রন্থি| চকিত পর্যবেক্ষণের জন্য কয়েকটি প্রবাদের উল্লেখ করা যেতে পারে— দুধ দেওন্যা গাইয়ে লাথি দেয়নও ভালা (১-সংখ্যক), চোর&রে কয় চুরি কর&, গিরস্থরে কয় হজাগ& থাক&| (১০-সংখ্যক), লেজ নাই কুত্তার বাঘা নাম| (২৮-সংখ্যক), কাউয়ার মুখে হিন্দুরগ্যা আম| (৪০-সংখ্যক), আট কামুয়ার ভাত নাই| (৫৩-সংখ্যক), গরুরে জিগাই হাল ন চয়| (৫৬-সংখ্যক)| এরকম বেশকিছু প্রবাদের উল্লেখ করা যাবে যেগুলো ভাষাগত ভাবেও প্রায় অপরিবর্তিত থেকে গেছে|

চট্টগামী প্রবাদের বিশ্লেষণে আমরা লক্ষ করেছি এসব প্রবাদের অনেকগুলোই পৃথিবীর ভিন্ন গোলার্ধে ভিন্ন মানবগোষ্ঠির ভাষিকতায় উদ্ভূত হয়েছিল প্রাচীন কালে| ক্রম-ভ্রামণিকতার ফলে সেসব এক গোলার্ধ থেকে ছড়িয়ে পড়ে অন্য গোলার্ধে| এই ছড়িয়ে পড়ার মধ্যে কখনও মূল প্রবাদের ক্ষেত্রে ঘটে রূপান্তর কিংবা সংযোজন-বিয়োজন| আবার একথাও বলতে পারা যাবে, সবসময়েই যে এসব প্রবাদের মধ্যকার সাদৃশ্যের নেপথ্যে ভ্রামণিকতার ফলই ক্রিয়মান ছিল তা হয়তো নয়| যেসব প্রবাদ কালের উত্থানপতন ও জটিলতা ডিঙ্গিয়ে আজও টিকে রয়েছে সেগুলোর উদ্ভবের পেছনে ছিল সেই সময়কার জনগোষ্ঠির জ্ঞান-পর্যবেক্ষণ-জীবনাভিজ্ঞতা ও ভাষিক পারঙ্গমতার প্রভাব| হয়তো সেই সময়কার জনগোষ্ঠীর মধ্যে ছিল এমন সব জ্ঞানী মানুষ যাদের সামাজিক অবস্থান ছিল প্রতিনিধিত্বমূলক| তাদের গভীর জীবনবোধের প্রভাবে প্রভাবিত ছিল সমকালীন সমাজ ও জীবন| কালপরম্পরায় তাদের সেই জীবনবোধের সম্প্রসারণ ঘটেছিল তাদেরই উত্তরসূরীদের সংরক্ষণধর্মী চেতনার সক্রিয়তায়| বর্তমান যুগেও আমরা আমাদের জনগোষ্ঠির সমাজের এমন অনেক জ্ঞানী মানুষের গভীর জীবনবোধের কথা বলতে পারি যাদের বক্তব্য ও কথাকে আমরা বয়ে চলি কাল থেকে কালান্তরে| প্রাচীন ও পূর্ববর্তীদের তো বটেই এমনকি পরের দিককার ড. মুহম্মদ শহীদুল্লাহ, আবুল ফজল, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ এরকম অনেক ব্যক্তিত্বের নামোল্লেখ করা যাবে যাদের কন্ঠোচ্চারিত অনেক কথাই আজ প্রবাদপ্রতিম হয়ে গেছে| এন্ডার্সন ¯^য়ং চট্টগ্রামী প্রবাদের তুলনামূলক পর্যালোচনায় পাশাপাশি সেগুলোর সম্ভাব্য সমান্তরাল ইংরেজি ফরাসি কিংবা ল্যাটিন উৎসের অবতারণা করেন| তথাপি আমরা দেখবো চট্টগ্রামী বেশকিছু প্রবাদের ক্ষেত্রে তুলনামূলক সাদৃশ্যের আত্যন্তিকতার চাইতেও স্থানীয় মানবভাবনা, গণমনস্তত্ত্ব এবং জীবনবোধের নিরিখকে অ¯^ীকার করা যায় না| গবেষণার খাতিরে, প্রবাদগুলোর তুলনামূলক বিশ্লেষণকালে ভিন্ন গোলার্ধের ও ভিন্ন কালের পরিধিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা গেলেও এগুলোর মৌলিকতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়|

এন্ডার্সনের বর্তমান প্রবাদগ্রন্থের কয়েকটি প্রবাদ বিশ্লেষণ করলে দেখতে পাবো, যে-প্রবাদ স্থানীয় মন-মানস-মননজাত হয়ে কালের পরিসরে পেয়েছিল ব্যাপ্তি সে-প্রবাদেরও রয়েছে বিস্তৃততর যোগাযোগের পটভূমি| এর কতটা ভ্রামণিকতার পরিণাম আর কতটা ¯^য়ম্ভূ প্রেক্ষাপটের ফসল সে-বিতর্ক ভবিতব্যের গবেষকের জন্য তোলা থাকুক| ৩১৯-সংখ্যক প্রবাদের (কথারে হাঁজাইতে চায়,/ হরহরগ্যা হরে গারা যায়|) মূল বক্তব্য হলো— কোনো বক্তা তার বক্তব্য প্রকাশ করতে গিয়ে বিকৃত করে বা তাতে বাড়তি অলংকারের সংযোগ ঘটায় তাহলে সে নিজের রচিত কাদার মধ্যেই আটকা পড়বে| ১৫৯১-৯২ সালের দিকে রচিত শেক্সপিয়রের ‘কিং রিচার্ড দ্য থার্ড’-এর চতুর্থ অংকের চতুর্থ দৃশ্যে কন্যা সম্পর্কে বলতে গিয়ে রাণি এলিজাবেথ একটি সংলাপ উচ্চারণ করেন: এ্যান অনেস্ট টেইল স্পিড&স& বেস্ট বিং প্লেইনলি টোল্ড| দুই বক্তব্যের মধ্যে রয়েছে চমৎকার সাদৃশ্য| ইংরেজি বাক্যটির ‘অনেস্ট’ পরবর্তীতে ‘প্লেইন’ শব্দে বিবর্তিত হয় এবং এটি আজও একটি জনপ্রিয় লোকপ্রবাদ| চট্টগ্রামী প্রবাদটি নিশ্চয়ই শেক্সপিয়র-প্রভাববাহিত নয়| শেক্সপিয়রের নাটকে যেমন বহু লোকমানসজাত উচ্চারণের ব্যবহৃতি লক্ষ করা যায় তেমনি চট্টগ্রামি এসব প্রবাদও বুদ্ধিদীপ্ত মেধাবী লোকেদের মানসক্রিয়ার প্রকাশ বলেই ধারণা করা যায়| ৩২০-সংখ্যক প্রবাদটি একটি চমৎকার মননদীপ্ত প্রকাশ যেটি প্রখরতায় অতুলনীয়— চোখে আর কানে ছয় মাসের পথ| এ-প্রসঙ্গে খ্রিস্টপূর্ব ১৯-১৮ সালে রচিত একটি ল্যাটিন বাক্যের কথা স্মরণীয় যেটির রচয়িতা রোমান কবি-সমালোচক  কুইন্টাস হোরেসিয়াস ফ্ল্যাক্কাস বা হোরেস| থিয়েটার ও নাট্যরচনা প্রসঙ্গে তাঁর ‘আর্স পোয়েটিকা’-র ১৮০/১৮১-তম পংক্তিতে হোরেস লিখেছিলেন: Segnius irritant animos demissa per aures quam qua sunt oculis submissa. এর অর্থ হলো কানে শোনা আর চোখে দেখার মধ্যে অনেক তফাৎ বা কানে শোনার চাইতে চোখে দেখার প্রভাব অধিক| এখানে প্রত্যক্ষ ও পরোক্ষের মধ্যে প্রভেদ বোঝাতে গিয়ে হোরেস উক্তিটি করেছিলেন| পরবর্তীকালে ‘চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন’ কথাটা হয়তো এ থেকেই উদ্ভূত| দু’টো ভাষিক অভিব্যক্তির মধ্যে তুলনা করলে বলা যাবে যে-কোনো বিচারে চট্টগ্রামী প্রবাদটি অনেক বেশি মাত্রাবহুল| এতে ‘ছয় মাসের পথ’ কথাটা একটা চমৎকার ব্যঞ্জনা সৃষ্টি করেছে| আর এই ‘পথ’-এর অভিজ্ঞতা কিন্তু নিতান্ত সাদামাঠা জীবন থেকে লভ্য| এরকম আরেকটি চমৎকার প্রবাদ ৩৩৯-সংখ্যক প্রবাদটি: টাকায় টাকা বিয়ায়| এটি জোর দিয়েই বলা যায় চট্টগ্রামে যে-লোক প্রথম এ-বাক্যটি উচচ্চারণ করেন তিনি উচ্চশিক্ষিত ছিলেন না, বা কিছুটা শিক্ষিত থাকলেও তাঁর পক্ষে ব্রিটিশ অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথের নাম বা কর্ম পর্যন্ত পৌঁছানোটা অকল্পনীয় কিংবা তারও আগেকার রোমান নাট্যকার প্লটাসের নাম তাঁর পক্ষে শোনাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় অথচ এই তিনটি প্রকাশের মধ্যে রয়েছে দারুণ সাদৃশ্য| বিখ্যাত রোমান নাট্যকার কমেডি রচয়িতা প্লটাস (২৫৪-১৮৪ খ্রি:পূ:) রচিত একটি কমেডিতে উচ্চারিত হয় একটি বাক্য: টাকা আরও টাকার জন্ম দেয়| বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ (১৭২৩-১৭৯০) তাঁর ‘দ্য ওয়েল&থ& অব নেশন্স’-এ বলেছিলেন ‘মানি মেইকস& মানি’ এবং অর্থই তত্ত্বের মূল কথা| চট্টগ্রামী প্রবাদ টাকায় টাকা বিয়ায় আজও মহাপরাক্রমে এতদঞ্চলে এর প্রচলন বজায় রেখে চলেছে|

জেমস ড্রমন্ড এন্ডার্সন রচিত চট্টগ্রামী প্রবাদের প্রথম ও আদি গ্রন্থটি চট্টগ্রামের ভাষা সমাজ সংস্কৃতি ও লোকজীবনের এক অমূল্য সম্পদই শুধু নয় এটি চট্টগ্রামের সামাজিক ইতিহাসেরও উপাদানবাহী এক আকরগ্রন্থ| এটিও মনে রাখা প্রয়োজন, এ-গ্রন্থের রচয়িতা এন্ডার্সন প্রবাদের সংকলন-সম্পদনার সূত্রে তুলনামূলক বিদ্যার যে-প্রয়োগ ঘটান তাও ছিল অত্যন্ত উচ্চাঙ্গের| সরকারি চাকুরির সূত্রে উচ্চ অবস্থানে থেকেও তিনি নেমে এসেছিলেন জ্ঞান ও বিদ্যার প্রশস্ত সড়কে যেখানে চলাচল ছিল বৃহত্তর জনগোষ্ঠির| বঙ্গীয় সাহিত্য পরিষৎ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের কথা ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে| তাছাড়া বিদেশি হয়েও তিনি যে বাঙালির সমাজ ইতিহাস সংস্কৃতির প্রতি নিরতিশয় ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন সেটিও এক গুরুত্বপূর্ণ ব্যাপার| মোটকথা নিজের রচনা ও গবেষণাকর্মের মধ্য দিয়ে জেমস ড্রমন্ড এন্ডার্সন তাঁর ¯^দেশে নয়, অমর হয়ে রয়েছেন বাঙালি পরিমণ্ডলের বাংলাদেশে|]

 

মহীবুল আজিজ, কবি, প্রাবন্ধিক ও গবেষক

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে| সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে| আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন| আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা  পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়| সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন