এখন সময়:ভোর ৫:০৯- আজ: বুধবার-২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:ভোর ৫:০৯- আজ: বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

চাঁটগাইয়া ছড়া ( উৎপলকান্তি বড়ুয়া )

কড়অর তলে ঢোলর বারি

উৎপলকান্তি বড়ুয়া

 

কঅন্ খেয়ালত্ কঅরে কতা কঅন্ খেয়ালত্ চলঅ,

বুঝিত্ পারে পেন্ডা পোয়া উলঅমস্ত পল্—অ!

মুখর হাসি মিয়াই দিলা মিডা কতার রসত্

বেয়াগে জানে ক্যান গরি তুঁই আনি ফেল—অ বশত্!

 

কঅন্ পথত্ তুঁই হাঁডঅরে ভাই কঅন্ কাম্ তুঁই গরঅ,

ভালাই জানঅ কউন্যা চিঅইন কউন্যা মোডা—দরঅ!

ন লাগিলি ফেলাই দিলা থিয়াত্ উদা মারি,

ফিরি—অ ন চ—অ হাঁডি য—অগই বঁউরা লারি লারি।

 

এইল্যা তোঁয়ার গম খাছিয়ত্ বেয়াগর আছে জানা,

যারে ধর—অ হিতারে তুঁই গরি ফেল—অ ফানা।

মইরল্যে হিতার ডাগত্ ন যঅ লইরল্যে চইরল্যে খ—অ,

জেব ডাঁডইয়া পাইলে হিতার কিস্তা—কাইনি গ—অ।

 

তুইলতে তুইলতে মাথার উদ্দি আসমানর উত্ তোল—অ,

শেষমেশে যাই বেচারারে খুইচ্ছা ছোলা ছোল—অ!

বুগত্ রাখঅ, যেইবা তোঁয়ার কামত্ লাগিবু,

কড়অর তলে ঢোলর বারি ক’দিন থাগিবু?

 

হাসনাত আবদুল হাই: নবতিতম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

আলম খোরশেদ তাঁর কথা প্রথম শুনি স্বয়ং পিতৃদেবের মুখে। একই এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুজনেই, তদুপরি লতায় পাতায় কীরকম যেন আত্মীয়ও। এই নিয়ে একধরনের চাপা গর্বও

ডা. চন্দন দাশ ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের এক নিবেদিতপ্রাণ

শোয়েব নাঈম চন্দন দা’ (ডা. চন্দন দাশ) অভূতপূর্ব মানসিক অনুরণনে আমার মধ্যে বহু বছর আগেই বসন্তের এক রেশ রেখে গেছেন। তাঁর বসন্তের এই রেশ ছিল

তেজোদীপ্ত তোফায়েল আহমেদ বোধশূন্যতায় তুমি শোকসভা

কামরুল হাসান বাদল   বাঙালির হাজার বছরের ইতিহাসে একাত্তর একবারই এসেছিল, সে একাত্তর গৌরবের, সে একাত্তর অহংকারের। সে একাত্তর আর কখনও বাঙালির জীবনে আসবে না।

পান্থজনের কথা

সুমন বনিক মহেড়া জমিদার বাড়ির নামটি অনেক আগেই জানা ছিল, কিন্তু দেখা হয়নি। ইতিহাসের মাটি খুঁড়ে খুঁড়ে এর মানিকরতœ উদঘাটন করা ঊর্মিলা (আমার স্ত্রী)’র স্বভাবজাত

পরিশেষে সেই তুমি

সৈয়দ মনজুর কবির এমনিতেই সরু গলি, কি বুঝে ফায়ার ব্রিগেড এর মাঝারি সাইজের পেট মোটা ওয়াটার ওয়াগনটা ঢ়–কলো তা দামালের বোধগম্য হচ্ছে না। অফিসের গাড়ি