এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

 ‘সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি’

আন্দরকিল্লা ডেক্স : গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। বিগত পুরো অক্টোবর মাস ছিলো চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এরপর মাসজুড়ে চলে উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হয় শিল্প-সাহিত্যের বই। টানা ১ মাস কর্মসূচি পালন শেষে ৩০ অক্টোবর সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়।

প্রথমে শোভাযাত্রা, এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী অধিক দিবস কর্মসূচি পালন, প্রচার-প্রচারণা ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ মর্যাদা প্রাপ্ত ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায়, একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, বই জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। চর্যাপদ একাডেমি ব্যতিত দেশের আর কোনো প্রতিষ্ঠান মাসব্যাপী বই উপহার কর্মসূচি পালন করে কিনা আমার জানা নাই।

মানুষকে বইমুখী করতে এমন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবসময় সামাজিক ও মানবিক কাজের সঙ্গে আমর

আছি। যে কোনো ভালো কাজের জন্যে আমাকে নক করবেন, কাছে পাবেন।

তিনি আরও বলেন, আমার জানামতে প্রতিষ্ঠার পর থেকে ১৪ হাজারেরও অধিক বই উপহার দিয়েছে এই একাডেমি।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ডেফোডিলের ইন্টারন্যাশনাল ইউভাসিটির জনসংযোগ কর্মকর্তা চাঁদপুরের কৃতিসন্তান আনোয়ার হাবিব কাজল, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মাহমুদা খানম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ড্যাফোডিলের শিক্ষক আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সাংবাদিক ও নাট্যজন আলমগীর পাটওয়ারী, সাংবাদিক ও সমাজসেবক আশিক খান, একাডেমির সচিব রিমি মজুমদার ও সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।

কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক, শ্রাবন্তী দাস ও দিপান্বিতা দাস। বাঁশি বাজান বেলাল শেখ।

বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, পুরো মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে এক হাজার বই উপহার দেওয়ার টার্গেট ছিলো। আমাদের সারথিদের অনেকের অসুস্থতা, ধর্মীয় উৎসব ও সময়ের নানাবিধ জটিলতার কারণে ১০০% টার্গেট পূরণ না হলেও প্রায় ৮০%-এর কাছাকাছি টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি আমরা।

অনুষ্ঠানে দেশীয় পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। এবারের আয়োজন পার্টনার ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।

অ্যান কারসন : পুরাণ পেরিয়ে মানুষের কাছে

শাহেদ কায়েস ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে তাঁর দীর্ঘ অধ্যয়ন ও শিক্ষকতার অভিজ্ঞতা

 ‘সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি’

আন্দরকিল্লা ডেক্স : গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। বিগত পুরো অক্টোবর মাস

কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবে ড. মোহাম্মদ জিয়াউদ্দিন : ভাঙা ডালের কোষ থেকে জেগে ওঠে সবুজ-সজিব পত্র-পল্লব

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তুমুল ঝড়-ঝঞ্ঝায় সবুজ প্রান্তরে সকল বৃক্ষরাজি ধ্বংস হলেও কয়েকটি ডালপালা পড়ে থাকে। ঐ ডালপালাগুলোর মধ্য

যোগেন চৌধুরী : শূন্যতার মর্মবেদ

মইনুদ্দীন খালেদ দুঃসহ অভিজ্ঞতায় অস্তিত্বের প্রদাহে বদলে যায় মানুষের নিত্য-চেনা অবয়ব। ক্ষুরধার একটা অপয়া মুহূর্তের রিরংসায় মানুষ কি অতর্কিতে হয়ে যায় তার আপনজনের হন্তারক! পচনশীল

চক্র

সৈয়দ মনজুর কবির (পূর্ব প্রকাশিতের পর) মামা, আমরাতো তিন দিন আগের থেকেই ওরে খুঁজতেছিলাম। পুলিশ আধা ঘন্টা হইলো ওর লাশ দিয়া গেছে। কইলো পরশুদিন রাইতে