এখন সময়:রাত ১০:২৪- আজ: সোমবার-২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১০:২৪- আজ: সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

প্রসঙ্গ: আন্দরকিল্লা ও একজন সম্পাদক

ওসমান গণি

 

আমি মনে করি একটি সংকলন হল সাহিত্য চর্চার একটি একক ভলিউমে সংগৃহীত কাজের একটি সিরিজ, সাধারণত একটি একীভূত থিম বা বিষয় । এই কাজগুলি নিবন্ধ, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, গান বা নাটক হতে পারে এবং সেগুলি সাধারণত কবি ও সম্পাদক নুরুল আবসার তা বাছাই করে থাকেন তাঁর অজস্র শ্রম মেধা ও সুনিপুণ দক্ষতায়। আন্দরকিল্লা সংখ্যাগুলো পাঠে তা অনুধাবন করি।

 

সময়কে দেখতে দেখতে তিনি কাজ করেছেন, লিখেছেন। অভিজ্ঞতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। আন্দরকিল্লা শিল্প সাহিত্য ও সমাজ ভাবনা মূলক কাগজটি তিনি করেন অন্তর্তাগিদে। কবি নূরুল আবসারের দীর্ঘ জীবনের অনুভবগুলি তাঁর লেখায় ও সম্পদনায় প্রতিফলিত হয়। সাহিত্য চর্চার ধ্যানমগ্নে কাজে আমাদের শিখিয়ে দেয় মানের উচ্ছ্বাসের সংজ্ঞা।

চলমান সমাজ বাস্তবতার সঙ্গে সাহিত্য জীবনের শিল্পসত্তার ঐকান্তিক মিলন পাঠক মাত্রই অবগত আছেন। সমাজ, রাষ্ট্র বাস্তবতা সাধারণ মানুষকে যেভাবে জাগিয়ে তোলে, ভাবিয়ে তোলে কবিকে ভাবিয়ে জাগায় আরও একধাপ এগিয়ে ; সাহিত্য আন্দোলনের অনুরণের মধ্যে দিয়ে, সচেতন শিল্পীর পক্ষেই রাষ্ট্রের অসঙ্গতি ও অসংগতিগুলো পাঠককে পুর্নবার স্মরণ করিয়ে দেন তাঁর কাজের মাধ্যমে কবি ও সম্পাদক নূরুল আবসার।

 

চেরাগির মোড় মানে আন্দরকিল্লা অফিস, চট্রগ্রামের সব কবি, শিল্প সাহিত্যের আড্ডা। আবসার ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ২০০৫ সালে কবি ও শিশুসাহিত্যিক আইউব সৈয়দের মাধমে অত্যন্ত আন্তরিক মানুষ। সুদীর্ঘ ২৬ বছর ধরে তিনি নিরলস ভাবে আন্দরকিল্লা কাগজটি করে আসছেন ক্লান্তিহীন ভাবে। আমি মনে করি তিনি যুগ সচেতন ও যুগের চাহিদা মেটাতে সক্ষম। সেই বোধ থেকে মনে হয় ভাষা-সাহিত্যের সাথে সংযোগ ঘটাতে তিনি আগামী একুশে বইমেলায় “আন্দরকিল্লা” বিশ্ব বাংলা-সাহিত্য সংখ্যা করতে যাচ্ছেন। পাশাপাশি তিনি সৃজনশীল বই প্রকাশক, আবির প্রকাশনের স্বত্বাধিকারী।

শুভ কামনা রইলো কবি ও সম্পাদক নুরুল আবসারের প্রতি, কল্যাণ হোক আন্দরকিল্লা’র।

 

ওসমান গণি, সম্পাদক “সরোদ’

বাঁশি: চিরন্তন বাংলার গৌরব ও  ঐতিহ্যের নিজস্ব সুর-সপ্তম পর্ব

নাজমুল টিটো   # বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. সুখেন্দু সুন্দর গঙ্গোপাধ্যায়ের মতে “ ‘পরিশেষ’ কাব্যগ্রন্থে পূর্ববর্তী কাব্যধারার পরিসমাপ্তি ঘোষণা করে কবি ‘পুনশ্চ’ (১৯৩২) দিয়ে আবার

জাতীয় নেতা তাজউদ্দীনকে খোলা চিঠি

নুসরাত সুলতানা ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে মৌলভী মো. ইয়াসিন খান এবং  মেহেরুননেসা খান এর চতুর্থ সন্তান জন্মগ্রহণ করেন। সেদিন

আলাউদ্দিন আল আজাদের  কর্ণফুলী : আঞ্চলিক উপন্যাসের শিল্পশৈলী

আহমেদ মাওলা   উপন্যাসের নানা আঙ্গিক ও বিষয়-বৈচিত্র্যের কথা বিবেচনা করে সমালোচকগণ উপন্যাসকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেন। সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তত্ত্বমূলক উপন্যাস,