এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

হালের ছড়া কালের ছড়া ( সেপ্টেম্বর -২০২৪)

ঘাটতি ছিল

সনতোষ বড়ুয়া

 

বুঝতে পারার ঘাটতি ছিল

সুইচ ছিল না অন,

উন্নয়নের চাইতে ভাল

দেশের সুশাসন।

 

কর্মচারী কর্তারা সব

তাল দিয়েছে যত,

ভেবেছিলেন আপন তারা

ঠিক ন্যায় সম্মত!

 

বাঙালিকে চিনতে পারা

ঠিক অত নয় সোজা,

সব পায়ে সে ফিট হয়ে যায়

ঠিক নাইলনের মোজা।

 

এখন দেখুন খাচ্ছে দাচ্ছে

গাইছে আগের মত,

স্বার্থ বিহীন সাপোর্টারের

 

বুকের মাঝে ক্ষত।

 

===================

 

 

পাকিস্তানের জন্য কাঁদে প্রাণ?

 

পাকিস্তানের জন্য কাঁদে প্রাণ?

তোর গায়ে ভাই কোন আতরের ঘ্রাণ?

তোর বুকে কী একাত্তরের ক্ষত?

তাহলে তুই রাজাকারের মত!

 

কী খাস তোরা? পান কী করিস বল,

তোর চোখে কি পাকিস্তানের জল?

না হয় যদি হুদাই কাঁদিস ক্যান?

কানের কাছে করিস না ঘ্যান ঘ্যান!

 

 

 

অ্যান কারসন : পুরাণ পেরিয়ে মানুষের কাছে

শাহেদ কায়েস ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে তাঁর দীর্ঘ অধ্যয়ন ও শিক্ষকতার অভিজ্ঞতা

 ‘সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি’

আন্দরকিল্লা ডেক্স : গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। বিগত পুরো অক্টোবর মাস

কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবে ড. মোহাম্মদ জিয়াউদ্দিন : ভাঙা ডালের কোষ থেকে জেগে ওঠে সবুজ-সজিব পত্র-পল্লব

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তুমুল ঝড়-ঝঞ্ঝায় সবুজ প্রান্তরে সকল বৃক্ষরাজি ধ্বংস হলেও কয়েকটি ডালপালা পড়ে থাকে। ঐ ডালপালাগুলোর মধ্য

যোগেন চৌধুরী : শূন্যতার মর্মবেদ

মইনুদ্দীন খালেদ দুঃসহ অভিজ্ঞতায় অস্তিত্বের প্রদাহে বদলে যায় মানুষের নিত্য-চেনা অবয়ব। ক্ষুরধার একটা অপয়া মুহূর্তের রিরংসায় মানুষ কি অতর্কিতে হয়ে যায় তার আপনজনের হন্তারক! পচনশীল

চক্র

সৈয়দ মনজুর কবির (পূর্ব প্রকাশিতের পর) মামা, আমরাতো তিন দিন আগের থেকেই ওরে খুঁজতেছিলাম। পুলিশ আধা ঘন্টা হইলো ওর লাশ দিয়া গেছে। কইলো পরশুদিন রাইতে