এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

একুশে ফেব্রুয়ারি ও একজন লুবনা

তৌফিকুল ইসলাম চৌধুরী

সামনের অজগরের মতো রাজপথটা ধরে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল একটার পর একটা মিছিল। মিছিলের হাজারো কণ্ঠে রাত্রির নিস্তব্দতা ভেঙে অনুরণিত হচ্ছিল, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি?

লাইটপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল বাইরের সবকিছু।  লুবনা জানালার পর্দাটা সরিয়ে আনমনে দেখছিল এসব। এক সময় দেখা গেল,  লুবনার চোখ থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা নদী। লুবনার ঠোঁট জোড়া কাঁপছে।  লুবনা কি যেন বলতে চাচ্ছে  উচ্চ কন্ঠে।  কিন্তু কিছুই বলতে পারছে না লুবনা।  লুবনা কাঁপছে উত্তেজনায়,  লুবনা কাঁদছে অব্যক্ত বেদনায়।  অথচ লুবনা এমনটি ছিল না।  লুবনা হাসতো।  লুবনা গাইতো।  সবার সাথে কারণে অকারণে হেসে   হেসে কথা বলতো।  ওড়না উড়িয়ে চঞ্চলা হরিণীর মতো এদিক সেদিক ছুটাছুটি করতো লুবনা।

একদিনের কথা। সেদিনটি ছিল একুশে ফেব্রুয়ারি। লুবনা বেড়াতে বের হয়েছিল। সাথে ওর ভাই সাব্বির। পাহাড়ি পথ ধরে ওরা অগ্রসর হচ্ছিল। সাব্বির আগে লুবনা পিছনে।  সন্ধ্যা নামতে তখনো বেশ দেরী। কিন্তু সারাটা এলাকা তখন কুয়াশার স্বপ্ন চাদর মুড়িয়ে আসন্ন রাত্রির অপেক্ষায়।

” ভাইয়া ,  আমাকে বাঁচাও ” — লুবনার করুণ আর্তিতে সাব্বির পিছনে চোখ ফেরাতেই দেখে  চারজন যুবক লুবনাকে ধরে রেখেছে “।  “আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন” — লুবনার প্রচ- প্রতিবাদে ওরা টললো না মোটেই। “খামোশ, খারাপ হবে ”   — সাব্বিরের কণ্ঠেও একই আওয়াজ। “হ্যালায় কয় কি!  এতদিনে একটা পাখি মিলল,  তাও আবার ছাড়ুন।  কত সাধের আবদার রে ” —ওরা বললো। সাথে সাথেই সাব্বির পুনঃগর্জে উঠল প্রচ- শব্দে — “খামোশ “। মুহূর্তেই দ্রুম দ্রুম শব্দে ছুটে আসে কয়েকটা গুলি।

সাব্বিরের বুক ঝাঁঝরা হয়ে গেল।  সাব্বির লুটিয়ে পড়লো মাটিতে। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়লো চর্তুদিকে। রক্তে লাল হয়ে গেল সমস্ত পথ। গঁ গঁ শব্দ বের হতে লাগল সাব্বিরের মুখ থেকে।  কিন্তু বেশিক্ষণ নয়। একসময় বন্ধ হয়ে গেল গোঙানী। প্রাণবায়ু খাঁচা ছেড়ে উড়াল দিল অনন্তের পানে।

লুবনা  কাছে থেকে সব দেখল। দেখল ভাইয়ার আত্মত্যাগ, দেখল নেকড়ে অরণ্যের দানবীয় উল্লাস। ওরা ওকে সব দেখতে দিল। কিন্তু বেশি দেখা সম্ভব হলো না  লুবনার। “ভাইয়া ” — একটা অস্ফূট আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ে লুবনা। তারপর কিছুই জানে না লুবনা। সাতদিন লুবনা নেকড়ে অরণ্যের গুহায় ছিল। বিচ্ছিন্ন ছিল আত্নীয়-পরিজন থেকে।

সাতদিন পর সমাজধিকৃত অবাঞ্চিত লুবনা নিস্কৃতি পেল নেকড়ের ছোবল থেকে। পান্নাদের মরা গরুটির মতো অসহায় লুবনা রাস্তার একপাশে পড়ে রইল। সহৃদয় এক পথিকের কৃপায় লুবনা ঘরে এল। সেই থেকে লুবনা বাড়ির বাইরে কোথাও বেরুয় না। হাসে না, গায় না। কথা কয় না। লুবনা কি যেন হারিয়ে ফেলেছে।  লুবনা কি যেন খোঁজে !

এমনিভাবে দিন যায়, মাস যায়,  বছর যায়।  বহতা সময়ের স্রোতে লীন হয় একে একে লুবনার দুর্বিসহ মুহূর্ত। লুবনা যেন মৌনতার গভীর সমুদ্রে হারিয়ে যাওয়া এক নি¯প্রাণ পাথর। শুধু ফেব্রুয়ারি এলে লুবনা জানালার পাশে যায়। লুবনা কাঁদে। লুবনা কি যেন বলতে চায়।।

 

তৌফিকুল ইসলাম চৌধুরী, প্রাবন্ধিক ও গবেষক

অ্যান কারসন : পুরাণ পেরিয়ে মানুষের কাছে

শাহেদ কায়েস ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে তাঁর দীর্ঘ অধ্যয়ন ও শিক্ষকতার অভিজ্ঞতা

 ‘সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি’

আন্দরকিল্লা ডেক্স : গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। বিগত পুরো অক্টোবর মাস

কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবে ড. মোহাম্মদ জিয়াউদ্দিন : ভাঙা ডালের কোষ থেকে জেগে ওঠে সবুজ-সজিব পত্র-পল্লব

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তুমুল ঝড়-ঝঞ্ঝায় সবুজ প্রান্তরে সকল বৃক্ষরাজি ধ্বংস হলেও কয়েকটি ডালপালা পড়ে থাকে। ঐ ডালপালাগুলোর মধ্য

যোগেন চৌধুরী : শূন্যতার মর্মবেদ

মইনুদ্দীন খালেদ দুঃসহ অভিজ্ঞতায় অস্তিত্বের প্রদাহে বদলে যায় মানুষের নিত্য-চেনা অবয়ব। ক্ষুরধার একটা অপয়া মুহূর্তের রিরংসায় মানুষ কি অতর্কিতে হয়ে যায় তার আপনজনের হন্তারক! পচনশীল

চক্র

সৈয়দ মনজুর কবির (পূর্ব প্রকাশিতের পর) মামা, আমরাতো তিন দিন আগের থেকেই ওরে খুঁজতেছিলাম। পুলিশ আধা ঘন্টা হইলো ওর লাশ দিয়া গেছে। কইলো পরশুদিন রাইতে