এখন সময়:রাত ১১:১২- আজ: শনিবার-৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ১১:১২- আজ: শনিবার
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

জন্মদিন : কবি বিদ্যুৎ কুমার দাশ

জন্ম : ৮ আগস্ট ১৯৬৯, রতনপুর, পটিয়া, চট্টগ্রামের ঐতিহ্যবাহী অভিজাত পরিবারে। পিতা: স্বর্গীয় দীপক দাশ। মাতা: শ্রীমতি লক্ষ্মী দাশ। স্ত্রী: রীতা চক্রবতীর্। পুত্র: ঋভু দাশ। কন্যা: অর্নি দাশ।

 

শিক্ষাজীবন : রতনপুর ও চট্টগ্রাম, বিজ্ঞান ও বাণিজ্য শাখা। পেশা : লেখালেখি সাংবাদিকতা। শখ: বই, ভ্রমণ ও গান।

গ্রন্থ সংখ্যা : ২২টি।

পুরস্কার : পালক অ্যাওয়ার্ড—২০০৪ (কবিতা), রবীন্দ্র অ্যাওয়ার্ড—২০১০ (লেখক), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা—২০১১, (ছোটকাগজ ‘পান্থ’ সম্পাদক), বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম—এর প্রতিষ্ঠান রাহাত—সিরাজ ফাউন্ডেশন বৃত্তি—২০০৩, (সৃজনশীল কাজের সম্মানী বৃত্তি), বিজয় স্মারক—১৪২১ (কলকাতা)।

কবি শামসুর রাহমান স্মারক পুরস্কার—২০১৮, (বিশিষ্ট কবি ও সাংবাদিক হিসেবে) পুরস্কার প্রদান কমিটির সভাপতি নীরেন্দ্রনাথ চক্রবতীর্। সম্পাদক ছিলেন  সমরেশ মজুমদার। স্বীকৃতি : মানবতার কবি, ঈর্ষণীয় কবিকণ্ঠ।

সাংস্কৃতিক চর্চা: রেডিও—টেলিভিশন, মঞ্চে নিয়মিত—অনিয়মিত স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, উপস্থাপনা কিশোরবেলা থেকে। সাংস্কৃতিককমীর্ হিসেবে সফল।

বাংলা একাডেমি সদস্য, শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সদস্য, বঙ্গবন্ধু শিশু—কিশোর মেলা, চট্টগ্রাম জেলা ও কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্টগ্রামের সদস্য।

 

রাজনৈতিক কর্মকাণ্ড : কলেজ জীবনের শুরু থেকে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত।

সংগঠন : সাহিত্য, সংষ্কৃতি, রাজনীতি, সামাজিক বিভিন্ন সংগঠনের মূল দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘হিন্দু ধর্মের বর্ণ—বৈষম্য’ ভাঙার যুদ্ধেও এক সৃজনশীল তরুণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

 

 

৮ আগস্ট জন্মদিন উপলক্ষে কবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্দরকিল্লার চলতি সংখ্যায় একগুচ্ছ কবিতা ছাপানো হয়েছে।

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন