এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

গোলাম কিবরিয়া পিনুর গুচ্ছ কবিতা

কম্পাস

 

কম্পাসের কাঁটা

স্বাধীনভাবে নড়াচড়া করতে পারছে না!

সে কীভাবে দিগনির্দেশ করবে?

কোনটা উত্তর কোনটা দক্ষিণ

কোনটা পূব কোনটা পশ্চিম

কোনটা অগ্নিকোণ কোনটা বায়ুকোণ?

 

ও কম্পাস নিয়ে—

দিগভ্রান্ত হয়ে পড়ছি,

সঠিক ঠিকানায় পৌঁছাতে পারছিনে!

এমনিতে দিনমান দিনমণির দেখা পাচ্ছি না,

দিন ভিক্ষা করে তনু রক্ষা করতে পারছিনে,

দারিদ্র্যের সাথে ধস্তাধস্তি করতে করতে

ধলেশ্বরীর জলে ডুবে যাচ্ছি!

কীসের নিকটে আছি—কীসের দূরত্বে আছি,

বুঝতে পারছিনে!

 

কোন কম্পাস হাতে তুলে নিচ্ছি বারবার?

কোন অভিমুখে যাচ্ছি?

নানা শঙ্কা নিয়ে—

কোন নটরাজের নজরে নজরবন্দি থাকছি?

দিগ্দর্শনযন্ত্রও দিগ্ভ্রান্তিতে ফেলছে!

ডমরুধ্বনিতে—

ও কম্পাস বাতিল করছি না কেন?

 

 

 

 

 

 

পুঁচকে ইঁদুর

 

পুঁচকে ইঁদুরদের উৎপাত এতটা বেড়েছে

পাহাড়ের পাদদেশে,

পাহাড়ও অবাক!

ইঁদুরগুলো আজ কোন বেশে?

নুড়ি পাথর সরাতে পারছে না,

সরাবে পাহাড়!

পাহাড়কে ঠোকরায়—

ঠোকরানোর শব্দে শুধু বিরক্তি উৎপাদন করছে,

আর কোনো উৎপাদনের শক্তি নেই!

গিরিচূড়ায় উঠার সাহস নেই—

গিরিশৃঙ্গে উঠে অয়নবায়ুতে থাকার মুরোদ নেই!

নিজের শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই

তারপরও ভাবে—

পাহাড়কে ঠোকরাতে ঠোকরাতে ফেলে দেবে!

ইঁদুরগুলো সারা জীবন ব্যয় করলেও—

পাহাড়ের বিশালত্ব অনুধাবন করতে পারবে না!

তারা আজ চারণভূমিতে না থেকে

শিলা ও উপলখণ্ডের ভেতর ঢুকে পড়েছে,

কখন যে গণ্ডকূপে পড়ে যাবে!

 

 

 

 

 

 

মানুষ ঠোকরা মানুষ

 

বনে কাঠঠোকরা পাখি নেই!

তার বদলে—

মানুষ ঠোকরা মানুষের উপস্থিতি,

পুরো বনজুড়ে।

বনে নিরীহ মানুষেরা থাকতে পারছে না!

পা রেখে বনে হাঁটতে পারছে না কাঠবিড়াল,

কাঠমল্লিকাও ফুটছে না!

বন হয়ে উঠছে শ্বাপদসংকুল,

বন্য ও জংলীরা কার জয়ধ্বনি করছে?

শিকার ও হরণ নিয়ে

বনপালক ও বনরক্ষক

হাঙর ও সাপের দাঁত নিয়ে

আরও দাঁতাল হয়ে উঠছে!

মানুষ ঠোকরা মানুষগুলোর ঠোঁট

কী ভয়াবহ রকমভাবে তীক্ষ্ম ও সূচালো হয়ে উঠছে,

এবং আক্রমণাত্মক!

ত্বক কারো আর মসৃণ থাকছে না!

বনে কীভাবে মানুষ ঠোকরা মানুষের

এতটা প্রাদুর্ভাব হলো?

এক বাউরি বাতাসের পর!

অ্যান কারসন : পুরাণ পেরিয়ে মানুষের কাছে

শাহেদ কায়েস ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে তাঁর দীর্ঘ অধ্যয়ন ও শিক্ষকতার অভিজ্ঞতা

 ‘সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি’

আন্দরকিল্লা ডেক্স : গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। বিগত পুরো অক্টোবর মাস

কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবে ড. মোহাম্মদ জিয়াউদ্দিন : ভাঙা ডালের কোষ থেকে জেগে ওঠে সবুজ-সজিব পত্র-পল্লব

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তুমুল ঝড়-ঝঞ্ঝায় সবুজ প্রান্তরে সকল বৃক্ষরাজি ধ্বংস হলেও কয়েকটি ডালপালা পড়ে থাকে। ঐ ডালপালাগুলোর মধ্য

যোগেন চৌধুরী : শূন্যতার মর্মবেদ

মইনুদ্দীন খালেদ দুঃসহ অভিজ্ঞতায় অস্তিত্বের প্রদাহে বদলে যায় মানুষের নিত্য-চেনা অবয়ব। ক্ষুরধার একটা অপয়া মুহূর্তের রিরংসায় মানুষ কি অতর্কিতে হয়ে যায় তার আপনজনের হন্তারক! পচনশীল

চক্র

সৈয়দ মনজুর কবির (পূর্ব প্রকাশিতের পর) মামা, আমরাতো তিন দিন আগের থেকেই ওরে খুঁজতেছিলাম। পুলিশ আধা ঘন্টা হইলো ওর লাশ দিয়া গেছে। কইলো পরশুদিন রাইতে