এখন সময়:বিকাল ৩:৪৭- আজ: সোমবার-১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:বিকাল ৩:৪৭- আজ: সোমবার
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

আলদা মেরিনির গুচ্ছ কবিতা

অনুবাদ : শাহ মোহাম্মদ সানাউল হক ও সীমা হক

আলদা মেরিনি (১৯৩১-২০০৯) আধুনিক ইতালীয় কবিতার অন্যতম স্বতন্ত্র ও শক্তিশালী কণ্ঠ। ব্যক্তিগত জীবন, প্রেম, উন্মাদনা, আধ্যাত্মিকতা, নিঃসঙ্গতা এবং মানবিক যন্ত্রণার অভিজ্ঞতা তাঁর কবিতার প্রধান উপাদান। দীর্ঘ সময় মানসিক হাসপাতালে কাটানোর অভিজ্ঞতা তাঁর কাব্যভাষাকে গভীরভাবে প্রভাবিত করেছে, তবে তাঁর কবিতা কখনো আত্মবিলাপ নয়; বরং যন্ত্রণা ও সৌন্দর্যের এক অনন্য রূপান্তর। মেরিনির কাব্যশৈলী সংক্ষিপ্ত, সংগীতময় ও চিত্রকল্পনির্ভর; সহজ ভাষার ভেতর তিনি গভীর অস্তিত্ববোধ ও রহস্যময় আভাস নির্মাণ করেন। প্রেম ও ঈশ্বরচেতনা তাঁর কবিতায় প্রায়শই একে অপরের সঙ্গে মিশে যায়, ফলে তাঁর রচনা একই সঙ্গে মানবিক ও মেটাফিজিক্যাল মাত্রা লাভ করে। সমকালীন ইতালীয় সাহিত্যে তিনি এমন এক কবি, যিনি ব্যক্তিগত অভিজ্ঞতাকে সর্বজনীন কাব্যিক সত্যে উন্নীত করতে সক্ষম হয়েছেন।

আমার জন্ম একুশ বসন্তে

 

আমি জন্মেছি বসন্তের সমারোহে

অথচ জানতাম না যে, জন্মানোর উৎসে

আর পাগলের মতো জমি খোঁড়ার কাজে

ঝড়ের তাণ্ডব লুকিয়ে থাকে;

 

তথাপি প্রসেরপিনা কোমল মনে

দেখতে থাকেন বৃষ্টিধারা ঘাসের উপর,

গমের পুষ্ট দানার উপর;

 

আর সন্ধ্যায় তিনি সারাক্ষণ কাঁদেন

হয়ত এভাবেই তিনি প্রার্থনা সারেন।

 

 

 

 

ভালোবাসা

 

আমি সকালে জেগে উঠলাম,

এ ভালোবাসা কোথায় রাখব

ভাবছিলাম;

কারণ আমি ছিলাম একা।

আমি ভালোবাসলাম ফুল

এবং পাতাগুলো, ওরা আমার

জানালার ধারে ছিল;

 

আমি বাতাসের ছোঁয়াকে ভালোবাসলাম

যে বাতাস আমার চুলে

খেলছিল; এবং সেই ছোট্ট পাখিকে

যে পাখি তার বাসা থেকে

প্রথম উড়াল দিয়েছিল।

এরপর আরও কিছু ভালোবাসা ছিল

আর তখন আমি এমন কিছু করলাম

যা বহুদিন ভুলে ছিলাম

 

আমি আয়নায় নিজেকে দেখলাম,

মিষ্টি হেসে আমাকে ভালোবাসলাম।

 

 

 

ভালোবাসার আকাঙ্ক্ষা

 

সে চেয়েছিল হাসতে, আকুল হয়ে

নৈঃশব্দের সুরে

সমুদ্রের জলে

একদিন সে ভিজে যেতে চেয়েছিল

বিস্মিত ভালোবাসায়;

 

এখন তার পাগুলো নগ্ন, ক্ষতবিক্ষত

চুলগুলো বিবর্ণ হয়ে উড়ছে, বিষাদে;

 

সে জানত না যে স্মৃতিগুলো

দরজায় গেঁথে থাকা লোহার পেরেকের মতো;

অতীতের প্রাচুর্য সম্পর্কে

একাকী রাত্রির হত্যাযজ্ঞ সম্পর্কে

সে ভাবেনি কখনোই;

 

তার জানা ছিল না যে অতৃপ্ত আকাঙ্ক্ষারা

শূন্য থেকে যায়আগন্তুক ভাবনায়

যে ভাবনা উড়ে যায়

স্বর্গের বিশ্বকোষের দিকে;

 

স্বপ্নে সে নিজেকে দেখে

সীসার একটা রঙ্গমঞ্চে চাবুক মারছে

উদ্ভট পুতুলদের উপর

অথচ এসব তাকে প্রফুল্ল করে না।

 

 

মুক্ত প্রজাপতি

 

তোমরা ধুলো গিলে ফেলবে,

পাগল হওয়ার চেষ্টা করবে

কিন্তু পারবে না

বুদ্ধি ও যুক্তির বয়নকাজে,

আর এসব তোমাদেরকে

টানা-ছেঁড়া-জর্জরিত করবে।

তবে এই গভীর ক্ষত থেকে

বেরিয়ে আসবে

মুক্ত প্রজাপতিরা।

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬