এখন সময়:রাত ৪:৪৩- আজ: মঙ্গলবার-১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ-শরৎকাল

এখন সময়:রাত ৪:৪৩- আজ: মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ-শরৎকাল

ইউসুফ মুহম্মদ-এর দোঁহা

৬৩৯

গল্পগুলো তামার তারে বাঁধা

যায় না বুঝা কোনটা খাঁটি, ধাঁধা|

গল্পগুলো লেখার আগেই কান্না

ছোঁয়ার আগে কাঁদতে পাঠক চান না|

 

 

৬৪০

শব্দের ভেতর যারা খোঁজে সাম্প্রদায়িক গন্ধ

বিবেক তাদের পোকায় কেটেছে, চক্ষুষ্মান অন্ধ

 

 

৬৪১

চাঁদের অপর পিঠে ঈশ্বরের দাগ

নক্ষত্রের আলোপানে বাড়ে অনুরাগ;

কাব্যের উপমা আলা, অদেখার রূপ

খাঁচায় পাখির নৃত্যে নিরাকার চুপ

চাঁদের অপর পিঠে ঈশ্বরের দাগ

নক্ষত্রের আলোপানে বাড়ে অনুরাগ|

 

কলমী দলের ফুলে ভ্রমরের নাচ

ভেঙে গেলে বশীভূত হয় না তো কাঁচ|

চাঁদের অপর পিঠে ঈশ্বরের দাগ

নক্ষত্রের আলোপানে বাড়ে অনুরাগ

 

কাচের পারদে কেন লেখ নাম-মন্ত্র

কুয়াশায় ঝাঁপ দেয় নায়ে তোলা তন্ত্র|

চাঁদের অপর পিঠে ঈশ্বরের দাগ

নক্ষত্রের আলোপানে বাড়ে অনুরাগ|

 

 

 

৬৪২

দাসত্ব তোর রক্তে নাচে

খত দিয়ে নাও খেতাব-সুনাম-মন্ত্র

ইউসুফ তুই বলবি কি-যে

তুই তো এখন শুধুই পাপেট-যন্ত্র

দাসত্ব তোর নৃত্য করে

রোমকূপ এবং চোখের পাতায় পাতায়

তোর কথা আজ হচ্ছে লেখা

রাম-রহিমের কিতাব এবং খাতায়

রূপ বদলে নেই তুলনা তোরৃ

নেই তো জুড়ি; লোভ-হিংসা চরম

এমন হলে তোমার সঙ্গে

রইবে না তো, চলবে না আর পরম|

 

 

 

 

 

 

৬৪৫

পৃথিবীর যত উপাসনা-গৃহ, মানুষের থেকে

স্বস্তি তোমাকে সত্যি দিয়েছি মুক্তি

গোলা-বারুদের গোঙানির সাথে

কিভাবে করেছো অলেখা এমন চুক্তি!

 

 

৬৪৬

দিন ভুলে যায় রাতের খোয়াব, রাত যেতে চায় মক্কায়

স্মৃতিভুক জিহ্বা ওড়ে কার যেনো প্রেমে পোড়া ছক্কায়|

 

 

 

৬৪৭

তুমি তো জানোই আমি বড় ভিতু

এখনো কোথাও হইনি তো থিতু|

 

 

৬৪৮

উপাসনা ঘর ধ্বংস করিয়া মিনার ভাঙিয়া

ধূলার টোলেতে হুল,

রাম-রহিম ও যীশু-মাজদার তর্কেই তোরা

মানুষ নামের ভুল|

 

 

৬৪৯

জাত বিজাত ওই এক কাতারে

একজনকেই ডাকছে হরেক নামে

বাঘ-মহিষে এক ঘাটে জল

পান করছে এক পন্থে থামে|

আকাশ প্রদীপ তপ্ত তবু

কে গায় এমন ভয় শঙ্কার গান

মানুষের মন প্রতিবন্ধীৃ

তোমরা খুশি, বাজাও ঘন্টা-আজান

ওরে মানুষ ভয় পাবিনে

কাটবে আঁধার, নামবে আলোর ফুলকি

তার আগে কর নিজের ভজন,

মনরে সাফাইৃ বুঝবি তখন ভুলকি|

 

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী