এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।

 

এই পদোন্নতি তাকে এতটাই আনন্দিত ও অনুপ্রাণিত করেছে যে সে নিজের সব সহকর্মীর মুখ মিষ্টি করিয়েছে। শুধু তাই নয়, এক কেজি মিষ্টি নিয়ে আমার রুমেও হাজির। প্রথমে মিষ্টির প্যাকেটটি আমার হাতে তুলে দিয়ে একটি ছবি তুলল। এরপর এমন আন্তরিক আবদার করল যে, তার সামনে অন্তত একটি মিষ্টি খেতেই হবে। তার সেই আন্তরিক অনুরোধ আমি আর ফিরিয়ে দিতে পারিনি।

 

একটি পদোন্নতিতে রুনার এই উচ্ছ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, এই মানসিকতাই তাকে ভবিষ্যতে আরও অনেক দূর নিয়ে যাবে।

 

“জীবনে সাফল্যের অন্যতম নিয়ামক হলো গতিশীলতা। আর সেই গতিশীলতার সঙ্গে যদি যুক্ত হয় পরিশ্রম, কৃতজ্ঞতা এবং প্রতিটি অর্জনকে উদযাপন করার মানসিকতা, তবে সাফল্য একদিন অবশ্যই ধরা দেয়।”

 

এস এম আবু তৈয়ব

ব্যবস্থাপনা পরিচালক

ইন্ডিপেনডেন্টন এ্যাপারেলস লি:

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে