এখন সময়:বিকাল ৪:১৫- আজ: সোমবার-১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:বিকাল ৪:১৫- আজ: সোমবার
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল :

২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক সংগঠন সিইউ ফ্রেন্ডস গ্রুপ (ঈট ঋৎরবহফং) প্রতিষ্ঠাকাল ১ জুলাই ২০১১। ‘কবিতার কথা’ গ্রুপটি সিইউ ফ্রেন্ডস এর এডমিন কবি শাহ মোহাম্মদ সানাউল হক উন্মুক্ত করেছিলেন করোনাকালীন বিপর্যস্থতা হতে মুক্তি পেতে, পরামর্শ রেখেছিলেন কবি আসাদ মান্নান। সময়টা ছিল ২৪ জুন ২০২১।’কবিতার কথা’ নিয়ে এ পাঁচ বছরে অনেক অনুষ্ঠান করা হয়েছে বেশ কিছু প্রকাশনাও রয়েছে: কবিতার দরজায় কড়া নাড়ি, দুঃসময়ে কবিতা, এবং কবিতা, আমাদের সনেট, ডানামেলা শব্দগুলো, রিহমবফ ড়িৎফং, কবিতায় ফিলিস্তিন। শাহ মোহাম্মদ সানাউল হক এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডার মূল কারণ। সম্মানিত উপপরিচালক কবি আতিয়া চৌধুরীর আন্তরিক সৌজন্যতায় ভাবসুন্দর কবিতার আসর হয়ে গেল। এ প্ল্যাটফর্ম শুদ্ধ কবিতা চর্চার প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের খ্যাতিমান কবিদের বেশ নজর কেড়েছে একথা নিশ্চিত বলা যায়। ‘কবিতার কথা’ মূলত জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থ যা কবি জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় যার প্রথম বাক্যই ছিল ‘সকলেই কবি নয় কেউ কেউ কবি’-  হ্যাঁ একদম সঠিক কথাটি তিনি বলেছেন সকলে কবি হতে পারেন না। কেউ কেউ কবিতার চর্চা করতে পারেন, শব্দ শিল্পের ইমারত গড়তে পারেন, সেখানে কবিতার মৌল স্পন্দন উপমা উৎপ্রেক্ষা ও অনুপ্রাসের যথা সুন্দর ব্যবহার এবং ছন্দের নান্দনিক নির্মাণ দিতে

পারেন কী না ? আরো বিষয় থাকে কবিতায় শব্দ প্রয়োগে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা আনতে পেরেছেন কী না, চিত্রকল্পের ব্যবহার সুন্দর হল কী না, অথবা কবিতার মধ্যে প্রতীকবাদিতা কতটুকু এসেছে, এরকম বহুবিধ জিজ্ঞাসা কবিতার শিল্পমানকে নির্দেশিত করে। এরকম অজস্র জিজ্ঞাসার ভেতর দিয়ে ‘কবিতার কথা’ গ্রুপের কবিতা কর্মীরা যাপন করছেন কবিতাজীবন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭০ দশকের অন্যতম খ্যাতিমান কবি খুরশীদ আনোয়ার, সভাপতি বাংলাদেশ রাইটার্স ক্লাব চট্টগ্রাম বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশির দশকের বিশিষ্ট কবি রিজোয়ান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি ও সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। কবিতা পাঠে অংশগ্রহণ করেন যথাক্রমে : কবি ইকরামুল আমিন বাবু,কবি কাজী সোহানা কায়ছার, কবি রনিতা জামান, কবি মুকুল চৌধুরী, কবি মারজিয়া খানম সিদ্দিকা, কবি নাহিদ সুলতানা, কবি মহাশ্বেতা রায়, কবি সুলতানা নুরজাহান রোজী, কবি আতিয়া চৌধুরী, কবি সংগীতা স্বপন, কবি স্বপন মাহমুদ, কবি শাহ মোহাম্মদ সানাউল হক, কবি রিজোয়ান মাহমুদ, কবি মুহাম্মদ নুরুল আবসার, কবি আনোয়ারুল করিম। আরো উপস্থিত ছিলেন কবি ঝর্না তালুকদার। সবশেষে কবিতার নির্মাণ ও কলাকৌশলের বহুমাত্রিক বিষয় নিয়ে প্রধান অতিথি কবি খুরশীদ আনোয়ার কথা বলেন। তিনি বলেন—‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’ অতপর তাঁর অনন্য সৃষ্টির কয়েকটি কবিতা পাঠ করে শোনান। কবিতা পাঠ ও সঞ্চালনায় ছিলাম স্বয়ং।

 

— রুহু রুহেল, কবি ও সংগঠক।

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬