এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

কাকতাড়ুয়ার মিছিল

স্বপন কুমার রায়

 

কাকতাড়–য়ারা বলে

থাকবে না দাঁড়িয়ে

হাতদুটো ব্যাথা করে

দাও কেউ নাড়িয়ে।

 

ঠাঠা রোদে মাথা ফাটে

জ্বলে যাই গরমে

মাথায় পাখির ইয়ে

মরে যাই মরমে।

 

ভালো জামা-প্যান্ট নেই

ছেঁড়া ছাড়া জোটে না

তাই বলি পাহারাটা

মাঠে আর মোটে না।

 

কাকতাড়ুয়ারা চলে

দলবেঁধে মিছিলে

প্রশ্ন একটা তাদের

কেন কথা দিছিলে?

 

ফসল উঠলে ঘরে

ওগো কাকতাড়–য়া

ঘটা করে পুজো দেব

পায়ে দেব খাড়ুয়া।

 

কোথায় সে কথা আজও

একই ভাবে দাঁড়িয়ে

মিছিলে মিছিলে তাই

দেব ভিত নাড়িয়ে।

 

 

=================

 

শীত এসেছে আমার গাঁয়ে

মোহাম্মদ আবদুস সালাম

 

শীত এসেছে আমার গাঁয়ে

ঠান্ডা লাগে বেশ।

নগর জুড়ে ধূলার মাঝে

রইলো তাহার রেশ।

 

মিষ্টি রোদের উষ্ণ পরশ

খুঁজছে কুকুর ছানা।

ঠাকুরগাঁয়ে রাতের বেলায়

বাইরে যেতে মানা।

 

শীতের পাখি আসছে দেশে

বাঁধছে তাদের নীড়।

কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে

বাড়ছে কেবল ভীড়।

 

একটুখানি রোদের ছোঁয়া

কোথায় গেলে পাবে?

উত্তরবঙ্গের সকল মানুষ

এই কথাটি ভাবে।

 

খেজুর রসের শীতের পিঠা

‘রঙিন করে মুখ।’

হাজার দুখের স্মৃতির মাঝে

শীতকালে দেয় সুখ।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী