এখন সময়:সকাল ৯:৩৫- আজ: শুক্রবার-১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:সকাল ৯:৩৫- আজ: শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

কিশোর গ্যাং

সনতোষ বড়ুয়া

 

মা চেয়েছে সন্তান তার

থাকুক শুধু দুধভাতে,

অবস্থা আজ ত্রাহি ত্রাহি

কিশোর গ্যাং এর উৎপাতে।

 

মুন্ডু কাটে হাত-পা কাটে

বীর দর্পে ঘুরছে,

লাগছে আগুন শহর জুড়ে

দেবালয়ও পুড়ছে।

 

ষন্ডা নেতা পা-া নেতা

অপরাধীর গড ফাদার,

বলছে সবাই করতে দমন

করতে হবে ‘কট’ ফাদার।

 

বুঝতে হবে কে পুষছে

কালনাগিনী, ফেলছে শ্বাস,

সরকারি দল দিচ্ছে ছাতা

ছাতার নিচে করছে বাস?

 

সেই না হলে দমন করা

হাতের তুড়িই যথেষ্ট,

আইন ও পুলিশ শেষ ভরসা

দেখতে রাজি কে শ্রেষ্ঠ!

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন