এখন সময়:রাত ৮:১৯- আজ: রবিবার-২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ৮:১৯- আজ: রবিবার
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

চীনের মতো আমাদেরও ভাবা উচিত

আমির হোসেন

চীনে ফেসবুক, ই’নস্টাগ্রা’ম, ইউটিউব, গুগল, গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ, এমনকি ক্রোম ব্রাউজারও ব্যান!

শুরুতে শুনে বিরক্ত লাগলেও এখন বুঝতে পারছি- ওরা আসলে অনেক আগেই অনেক বড় এক বিপদ থেকে নিজেদের রক্ষা করেছে।

আজকের একটি নিউজ দেখে বুকটা কেঁপে উঠল। দেখলাম, ইস’রাইয়েল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (অও) ব্যবহার করে ফি-লি’স্তি,নি মানুষদের টার্গেট করে হত্যা করছে!

AI নিয়ে কাজ করি বলেই মাঝে মাঝেই গভীরে ঘাঁটতে হয়, আর সেখান থেকেই একটা কথা নিশ্চিতভাবে বলা যায় AI-এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডেটা। যত বেশি ডেটা, তত বেশি শক্তিশালী মডেল। আর এই ডেটা আমরা নিজেরাই প্রতিদিন ফ্রিতে দিয়ে যাচ্ছি- একটা বড় মস্ত ভুল করে।

Ma, Baba, Boro Vai নামে সেভ করা নম্বরগুলো থেকেই তারা বুঝে ফেলে কার সাথে আপনার কী সম্পর্ক আর আপনি যেসব পারিবারিক ছবি পোস্ট করেনৃ আপনি ভাবতেই পারবেন না, সেগুলো একেকটা ডেটা পয়েন্ট। একটা যুদ্ধের সময় এগুলোই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে।

এখন প্রশ্ন হলো উপায় কী?

চীনের মতো নিজেদের প্ল্যাটফর্ম না বানালে আমরা কখনোই স্বাধীন নই, শুধু আধুনিক দাস! যাদের হাতে আপনার সবকিছু তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে ভাবুন, আপনার শক্তি আসলে কোথায়?

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর ভবিষ্যতের কল্পনা নয়—বরং এটি বর্তমান বিশ্বের অন্যতম এক চালিকাশক্তি। আর সেই শক্তিকে নতুনমাত্রা দিতে চীন নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। আগামী শরৎকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে এআই শিক্ষা! শুনতে অবাক লাগলেও,বেইজিং মিউনিসিপাল এডুকেশন কমিশনের ঘোষণা অনুযায়ী, স্কুলগুলোকে বছরে অন্তত ৮ ঘণ্টা এআই শেখাতে হবে। এটি আলাদা একটি বিষয় হিসেবেও পড়ানো যাবে, আবার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি পাঠ্যে একীভূত করেও শেখানো যাবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—মাত্র ৬ বছর বয়স থেকেই শিশুরা হাতে-কলমে শিখবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি! এই উদ্যোগের লক্ষ্য এক নতুন “শিক্ষক-শিক্ষার্থী-মেশিন” মডেল গঠন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতাও গুরুত্ব পাবে। কেবল চীন নয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ইতালিও এআই শিক্ষা নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। মাধ্যমিকে গিয়ে তারা শিখবে কীভাবে এআই ব্যবহার করে পড়াশোনা ও দৈনন্দিন সমস্যা সমাধান করা যায়, আর উচ্চমাধ্যমিকে গড়বে নিজের উদ্ভাবনী সক্ষমতা।

বিশ্বজুড়ে যখন AI নিয়ে দৌড় চলছে, তখন DeepSeek, Alibaba-এর মতো চীনা কোম্পানি রীতিমতো ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ অও কোম্পানিগুলো যখন মুনাফা কমছে, তখন চীনা শেয়ারে রেকর্ডমাত্রায় মুনাফা অর্জন। এই পদক্ষেপ নিঃসন্দেহে চীনকে ভবিষ্যতের প্রযুক্তি-যুদ্ধে এক অপ্রতিরোধ্য প্রতিযোগীতে পরিণত করবে,এবং ছোট হাতেই তৈরি হবে বড় সম্ভাবনার ভুবন!

Amir Hossan,  Tsinghua University

#জীবন চক্র

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬