এখন সময়:বিকাল ৩:৩২- আজ: সোমবার-১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:বিকাল ৩:৩২- আজ: সোমবার
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

লালচাঁদ

কুমার প্রীতীশ বল

 

আষাঢ়ের আকাশ। ভারি বৃষ্টি আরম্ভ হয়েছে। এক সপ্তাহ ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। বিরামের কোনো লক্ষণ নেই। ভরা পূর্ণিমার দিনে এমন একটি পরিবেশ নিতান্তই মন্দ লাগল না প্রস্তরযুগের গুহামানবটির।

প্রাচীন পৃথিবীর ব-দ্বীপ উপত্যাকার এক কোণে একটি ঘন বনভূমির মাঝে একটি ছোট্ট গুহা ছিল। গুহাটির নাম শিলাগুহা। এখানে বাস করত ওই গুহামানব। অন্যদের তুলনায় একটু সাহসী। কতযুগ পর সেই প্রাচীন শিলাগুহা থেকে বেরিয়ে এমন আলো-বাতাস গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেল। না, সে-সব দিনের কথা এখন আর মনে করতে চায় না গুহামানব। প্রস্তরযুগে মানুষের কোনো নির্দিষ্ট নাম ছিল না। তাই এই গুহামানবেরও কোনো নাম নেই। কিছু অর্থহীন সাধারণ শব্দ ব্যবহার করত। প্রাচীনকালের গুহামানবেরা শিকারী-সংগ্রাহক ছিল। যাযাবর জীবনযাপন করত। তাদের জীবনযাত্রা বর্তমান সময়ের থেকে ভিন্ন ছিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গুহামানব শিকারে বের হয়। পশুর হাড়, শিঙ, শুঁড় সংগ্রহ করে।

একদিন গুহামানব শিকার করতে করতে গভীর জঙ্গলে চলে যায়। সেদিন সে অন্যরকম একটি পাথর খণ্ড খুঁজে পায়। পাথরটি ছিল চকচকে। গায়ে ছিল অদ্ভুত নকশা। গুহামানব পাথরটি নিয়ে পরীক্ষা শুরু করল। পাথরটি অন্য পাথরের তুলনায় অনেক বেশি শক্তিশালী। গুহামানব সিদ্ধান্ত নিল, এই পাথর দিয়ে নতুন হাতিয়ার তৈরি করবে। শিলাগুহায় ফিরে ধবল দুধের মতো জ্যোৎস্না যখন তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার, সে-সময় গুহামানব কাজ শুরু করে। অবশেষে একটি ধারালো হাতিয়ার তৈরি করল।  পরের দিন। গুহামানব নতুন হাতিয়ার নিয়ে যথারীতি শিকারে যায়। সহসা শিকারও মিলে যায়। গুহামানব শিকারের পিছু নিল। নতুন হাতিয়ার দিয়ে নতুন এক প্রাণী শিকার করল। শিকার নিয়ে গুহামানব যখন শিলাগুহায় ফিরল মুশকিল বাধল তখনই। কেউ একজন জানতে চাইল, শিকারের পরিচয়। গুহামানব বলতে পারল না। কারণ পাথরে তৈরি হাতিয়ার দিয়ে গুহামানব এমনই আঘাত করেছিল, ওর সমস্ত মুখমণ্ডল, শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়েছিল। চেনার কোনো কায়দা থাকল না। শিকারকৃত প্রাণীর নাম জানার জন্য তখন গুহাবাসীদের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হলো। পরিচয় না জানায় শরীরের ওপর ওঠে উল্লফন করল অনেকে। শিকারকৃত প্রাণী আর গুহামানবের পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেল সমস্ত গুহাবাসী। গুহার দেয়ালে দেয়ালে শিকার আর নতুন দিগন্তের গ্রাফিতি আঁকতে শুরু করল। তারা বিভিন্ন রঙের মাটি এবং পাথর ব্যবহার করে গ্রাফিতিগুলো তৈরি করল।

এতোসব উত্তেজনার মধ্যে পরদিন অন্যরকম এক প্রাণীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা গেল। কয়েকজন ওর কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইল। তখন জানতে পারল, থেঁতলে যাওয়া প্রাণীটি তাদেরই সগোত্রীয়। ওর একটা নাম ছিল-লালচাঁদ।

 

কুমার প্রীতীশ বল, প্রাবন্ধিক

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬