এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

লোকজীবনের গভীরে প্রোথিত বাংলা নববর্ষের আবহ (সম্পাদকীয় এপ্রিল ২০২৬)

বাংলা ও বাঙালির লোকাচারের অভূতপূর্ব মিশ্রণের ফল্গুধারা নববর্ষ উৎসব| বাঙালির নবজাগৃতির প্রধান নিয়ামক নববর্ষের চেতনা| এই ধারণা ও বোধ বাঙালি সংষ্কৃতিসেবীদের অন্তরে দীপ্যমান| ষষ্ঠ-সপ্তম দশকের প্রবাদপ্রতীম  স্বাধীন  গৌড়রাজ শংকরের (৫৯০-৬২৫) সঙ্গে বাংলা সালের উৎপত্তির সংযোগ আছে বলে প্রতীয়মান| তবে তার আরো সাত-আটশ বছর পরে সুলতান হোসেন শাহ (১৪৯৪-১৫১৯) এবং সবশেষে সম্রাট আকবরের (রাজত্ব শুরু ১৫৫৬) নাম বাংলা সনের সাথে অচ্ছেদ্য| নববর্ষ বাংলা সালের উৎস ভাবনার সঙ্গে জড়িত বাঙালির সবচেয়ে বিকশিত অনুষ্ঠান, সেখানে বাঙালির জীবনযাপনের কর্মযজ্ঞ ও সাংস্কৃতিক ˆবচিত্র্য বহুমাত্রিক আঙ্গিকে উপস্থাপিত|

পৃথিবীর নানা ভাষাভাষি মানুষের ভিন্ন ভিন্ন বর্ষপঞ্জী রয়েছে| বর্ষপঞ্জীবরণ অনুষ্ঠান বা উৎসবও রয়েছে| পারস্যের জনগণের জাতীয় উৎসব ‘নওরোজ’, ওদের নববর্ষ| নওরোজ ও ‘নববর্ষ’ ধ্বনি ও অর্থগতভাবে সুসম্পর্কযুক্ত| কিন্তু কর্মগতভাবে এই সম্পর্ক পুনরাবিষ্কৃত হলো বহু পরে| ঢাকায় বলধা গার্ডেনে ১৯৬৬ সালে ‘এসো হে ˆবশাখ’ অনুষ্ঠান, একই বছর রমনার বটমূলে ছায়ানটের ‘বর্ষবরণ’ এবং প্রায় একই সঙ্গে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম ˆবশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে নাগরিক বাঙালি সচেতনভাবে নববর্ষের প্রেরণাকে আনুষ্ঠানিক মর্যাদায় উদযাপন করতে শুরু করে| বাংলা নববর্ষ উদযাপনে যেমন মুসলমান সুলতান—সম্রাটদের অবদান মুখ্য, তেমনি নববর্ষের দেশব্যাপী সচেতন আয়োজনেও ধর্ম-বর্ণ নির্বিশেষে অভিন্ন বাঙালির সক্রিয় ভূমিকা প্রবলভাবে বিদ্যমান| বাঙালির সাংস্কৃতিক লোকবিশ্বাস ও লোকাচার হাজার বছরের বাঙালির জনগোষ্ঠীর মানসজাত, আর তার সূত্রায়িত বিকাশ আধুনিক বাঙালির সচেতন প্রয়াসজাত| এখানে মিলে গেছে বহু ধর্ম ও বহু সংস্কৃতিনির্ভর বাঙালি জনতার সকল মানস মোহনা| তাই নববর্ষের সংস্কৃতি বাঙালির মিলিত সংষ্কৃতি| তার মর্মমূলে মূর্ত আছে বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িকতা ও গোত্রীয় সম্প্রীতি| বাংলা নববর্ষ এই নবযুগের নব বাঙালিকে একত্রিত করে তার জাতীয়  স্বাতন্ত্র্যকে বিশেষভাবে সংজ্ঞায়িত করেছে এবং বাঙালির  স্বাধীন  জাতিরাষ্ট্র অর্জনে ঐতিহাসিক কার্যকর ভূমিকা পালন করেছে|

লোকজীবনের গভীরে প্রোথিত এই নববর্ষের আবহ, তাই সার্বিক বিবেচনায় বাঙালি জাতীয় সংষ্কৃতির সুসংহত অভিব্যক্তি| আধুনিক বাঙালির অগ্রযাত্রা তার সনাতন সংস্কৃতিকে নবায়িত করবে অবশ্যই, কিন্তু তার মৌলিক অবিভাজ্যতা অটুট রাখতে হবে যে-কোনো মূল্যে| নববর্ষের প্রতিটি আয়োজন জাতি-বাঙালির অনন্য অবিভাজ্যতারই মৌলিক আয়োজন|

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী