এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ

শোয়েব নাঈম

 

জীবনমরণে সীমানা ছাড়ায়ে

সম্পাদক : মুহম্মদ নুরুল আবসার

প্রকাশক: আবির প্রকাশন

প্রকাশকাল : অক্টোবর ২০১৯

প্রচ্ছদ : দেবাশীষ রায়

মুদ্রিত মূল্য : এক হাজার টাকা

তীব্র ইচ্ছার প্রসারণ ও সুদক্ষ সম্পাদনার সুশৃঙ্খল বিন্যাসে টানা ২৮ বছর ধরে প্রকাশিত হয়ে আসা শিল্প,সাহিত্য,সংস্কৃতি ও সমাজভাবনামূলক পত্রিকা ‘আন্দরকিল্লা’র নিবেদিতপ্রাণ সম্পাদক এবং মননশীল গ্রন্থপ্রকাশনার প্রাণকেন্দ্র ‘আবির প্রকাশন’-এর কর্ণধার মুহম্মদ নুরুল আবসার— ২০১৯ সালের অক্টোবরে, গভীর শ্রদ্ধার প্রতিবি¤^ ও অন্তর্লীন ভালোবাসার আবরণে প্রকাশ করেছেন এক স্মৃতিস্তম্ভ; যার

 

নাম— “সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ”| শ্রদ্ধার গ¤^ুজে ধীরে ধীরে স্থাপিত এই “সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ” এখন কেবল একটি গ্রন্থের সীমায় আবদ্ধ নয়; মুহম্মদ নুরুল আবসার সম্পাদিত এই স্মারকগ্রন্থ এখন পরিণত হয়েছে পাঠকের অনুসন্ধানের এক নিবিড় পাঠ্যভূমিতে| যেখানে এই গ্রন্থ হয়ে উঠেছে— সিদ্দিক আহমেদের মতন একজন বিরলপ্রজ ব্যক্তিত্বকে পুনরাবিষ্কার ও অšে^ষণের নির্বিকল্প পথরেখায়| সিদ্দিক আহমেদের বিস্তৃত জীবনবোধ, তাঁর অন্তর্মুখী দার্শনিক যাত্রা, বহুপাঠে সঞ্জাত শব্দভাষ্যের গভীর অনুরণনে দীপ্ত তাঁর পাঠনিমগ্নতা, তাঁর রাজনৈতিক চেতনার জ্যোৎস্নাধোয়া পথরেখা, তাঁর সৃজনশীল কাব্যভাবনার উন্মোচিত ও অনাবিষ্কৃত সব পরিসর, আর আত্মারে নিবেদিত মননশীল গদ্যের স্নিগ্ধ স্পর্শ— এই সবকিছু একসাথে হৃদয়ের তালুতে ধারণ করলে যেন তাঁর কররেখার অন্তর্লিখনই ধীরে ধীরে উন্মোচিত হয়| এমনই এক অন্তর্লৌকিক আবিষ্কারের ভুবন হয়ে উঠেছে “সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ”— যা এখন সিদ্দিক আহমেদকে কেন্দ্র করে প্রসারিত ভাবনার এক অনির্বচনীয়, বিস্তীর্ণ ও মহিমাšি^ত তথ্যভাণ্ডার|

 

এই চিরমহিমাময়, বিরল ব্যক্তিত্ব সিদ্দিক আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা ও নিবিড় ভালোবাসায় সিক্ত হয়ে নিগূঢ়ে রচিত হয়েছে এই স্মারকগ্রন্থের জন্য— ১২১ জন লেখকের মনন, বিশ্লেষণ ও উপলব্ধির  স্বাক্ষরধর্মী লেখা এবং ১৮৫টি আলোকচিত্রে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়েছে সিদ্দিক আহমেদের জীবন ও সত্তার অন্তর্লেখ ছায়া| ১২১ জন লেখকের নিবেদিত বয়ান ও অনুভবের বিন্যাসে মহান সিদ্দিক আহমেদের ব্যক্তিত্ব কেবল প্রসারিত হয়নি; বরং ৪৮০ পৃষ্ঠাব্যাপী এই স্মারকগ্রন্থের উজ্জ্বল পরিসরে উল্টো লেখকরাই যেন তাঁর আলোকচ্ছটায় স্নাত হয়ে নিজেদের অবস্থানকে আরও ঋদ্ধ, পরিশীলিত ও ব্যক্তিত্ববর্ধক করে তুলেছেন| প্রকৃত অর্থেই সুদক্ষ সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর যত্ননিবিড় সম্পাদনা ও মননসমৃদ্ধ বিন্যাসে যে স্মারকগ্রন্থটি শিরোনাম করেছেন—

 

” সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ

জীবনমরণে সীমানা ছাড়ায়ে”

 

এই শিরোনামেই প্রতিধ্বনিত হয়েছে এক অনতিক্রম্য মানবসত্তার জীবন ও উত্তরজীবনের অবিচ্ছিন্ন বিস্তার| যেখানে মহান সিদ্দিক আহমেদের মৃত্যুও কেবল আরেকটি পরিসর, সমাপ্তি নয়|

সিদ্দিক আহমেদকে কেন্দ্র করে প্রকাশিত এই সুবিশাল আয়তনের স্মারকগ্রন্থটি কেবল লেখাসংকলন নয়; এই বইটি এক বহুমাত্রিক বৌদ্ধিক মানচিত্র| যেখানে সিদ্দিক আহমেদের ব্যক্তিত্ব, চিন্তা, সৃজন ও স্মৃতির নানা স্তর সুসংবদ্ধভাবে উন্মোচিত হয়েছে| সম্পাদক মুহম্মদ নুরুল আবসার বিচক্ষণ নন্দনবোধ ও বিষয়ানুগ শৃঙ্খলার মধ্য দিয়ে গ্রন্থভুক্ত রচনাসমূহকে দশটি ¯^তন্ত্র অনুষঙ্গে বিন্যস্ত করেছেন, যা পাঠককে একটি সুপরিকল্পিত  অন্বেষণের পথে পরিচালিত করে| এই সূচিভুক্ত অনুষঙ্গসমূহ হলো—

 

স্মৃতি ও সামগ্রিক মূল্যায়ন : যেখানে সিদ্দিক আহমেদের ব্যক্তিজীবন ও কর্মের  সমন্বিত প্রতিফলন উঠে এসেছে|

গ্রন্থালোচনা : তাঁর সাহিত্যকর্মের সৃজিত পরিসর উন্মুক্ত হয়েছে|

কথোপকথন: যেখানে আড্ডা ও সংলাপের ভেতর দিয়ে উন্মোচিত হয়েছে তাঁর চিন্তার স্বর

 

নিবেদিত পঙ&ক্তিমালা :  তাঁর প্রতি শ্রদ্ধা ও অনুরাগের কাব্যময় নিবেদন|

কাছ থেকে দেখা: যা অন্তরঙ্গ অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি  বহন করেছে|

অগ্রন্থিত রচনা: যেখানে অপ্রকাশিত সৃজনের নতুন দিগন্ত প্রকাশিত হয়েছে|

পুনঃপাঠ : যা নতুন দৃষ্টিকোণ থেকে তাঁর কর্মকে পুনরাবিষ্কারের প্রয়াস|

প্রকাশিত গ্রন্থ: তাঁর রচনাবলির প্রামাণ্য তালিকা|

প্রাপ্তপদক ও সম্মাননা: যেখানে তাঁর  স্বীকৃতির  ইতিহাস তুলে ধরা হয়েছে|

আলোকচিত্র : যেখানে দৃশ্যমান হয়েছে তাঁর জীবনের বিবিধ উজ্জ্বল মুহূর্ত|

এই সুপরিকল্পিত বিন্যাসে স্মারকগ্রন্থটি কেবল ব্যক্তি সিদ্দিক আহমেদকে স্মরণ করে নি; তাঁকে ঘিরে গড়ে ওঠা এক পূর্ণাঙ্গ জ্ঞানভুবনকে পাঠকের সামনে উন্মুক্ত করে দিয়েছেন— সম্পাদক মুহম্মদ নুরুল আবসার|

 

শোয়েব নাঈম : সাহিত্যকর্মী, চট্টগ্রাম

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী