এখন সময়:রাত ৮:৩৭- আজ: বৃহস্পতিবার-১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ৮:৩৭- আজ: বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

(৫+৭+৫+৭+৭)

 

১.          ভ্রম হয় শুধু

আলো আলেয়া

দিকভ্রান্তি ঘটায়

ঠিকানাহীন,

শুধুই অন্ধকার

নিরুদ্দেশে হারায়।

 

২.          প্রতিপক্ষ

হাল ছাড়িনি

খুঁজে নিতে উদ্দিষ্ট

বৈরিতা বাঁধা,

জয়ী সম্ভাবনার

অপরাজিত আশা।

 

৩.          বিষাক্ত ছোবল

বিষ ছড়াল

রুদ্ধ শ্বাস-প্রশ্বাস

মরণদশা !

আনবে পরিত্রাণ

ঐশ্বী নির্দেশনায়।

 

৪.         একান্ত

মাটির দেহে

কুম্ভকারের পুনি

দহনে জ্বলে,

সময়ে- অসময়ে

পোড়ায় নিরন্তর।

 

৫.          বৃদ্ধাশ্রম

মানব হাত

হাতে হাত রাখবে

মমতা ভরা।

দুঃসময়ের সাথী

একাকিত্বের পাশে।

 

৬.          আমিময়

আমার মধ্যে

তোমার মিশে থাকা

অন্তবিহীন।

আমার আমি হয়ে

ভালোবাসায় বাঁধা।

 

৭.         ভাঙন

নশ্বর রূপ

ভেঙ্গে যায় সহজে

ভাঙন সত্তা!

তাই ভেঙে যাবেই

ভাঙার প্রবণতা।

 

 

 

 

 

৮.          সন্দেহ

শুধুই ভুল?

বাঁধা নয় হৃদয়ে!

অন্তরঙ্গতা

ক্ষণিক প্রত্যাশার

বন্ধু সে পলাতক।

 

 

৯.        পিছিয়ে পড়া

পথ সুদীর্ঘ!

বেঁচে থাকার টানে

একাকী হাটা।

ক্লান্তিহীন চলায়

কাঙ্ক্ষিত ঠিকানায়।

 

১০.       মুক্তধারা

আদিম মন

অন্ধ বিবরে নয়,

মুক্ত আলোক

ঘটাবে সুনিশ্চিত

মানব উত্তরণ।

 

১১.          থমকে যাওয়া

অন্যরকম!

ইচ্ছার ভাবনারা

বাঁধেনা বাসা,

ঘূর্ণি আবর্তে বন্দি

নিত্য নিয়তি সঙ্গী।

 

১২.         সন্ধানী

প্রতিবিম্বিত

মুখোমুখি আয়না

আত্মদর্শন !

অনাবৃত আড়াল

চেনাজানা নিজেকে।

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে