এখন সময়:সকাল ৬:৪৪- আজ: বুধবার-১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ৬:৪৪- আজ: বুধবার
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

হোসাইন কবির-এর একগুচ্ছ কবিতা

লোকটা দাঁড়িয়েছিলো

 

লোকটা দাঁড়িয়েছিলো সবার সাথে

যাঁর যাবার কথা ছিলো আগুনে কিংবা সমুদ্রে।

 

লোকটা তারুণ্যের স্পর্ধায়

পথরোধ করে

আমাদের জ্বলতে ও জ্বালাতে বলেছিলো

অথচ লোকটা সবার অলক্ষ্যে লুকিয়ে রেখেছিলো

দহনের এক নদী

অথচ আমরা পুড়তে পুড়তে

ছাই থেকে ভস্মে রূপান্তরিত হলাম

 

লোকটা দাঁড়িয়েছিলো

শেওলাজলে ডুবুরি হয়ে তারপর উধাও

শুধু বাতাসে অদৃশ্যে রয়ে গেলো

তার স্মৃতিচিহ্ন অগোছালো অবয়ব আর

শরীরের সুগন্ধ

জ্বলন্ত শেওলার ঘ্রাণ

 

[২]

এখন এখানে বৃষ্টি হয় না, কান্না ঝরে

 

এখন এখানে বৃষ্টি হয় না!

অবিরত কান্না ঝরে

 

পাল্টে গেছে বিজ্ঞাপনের ধরন

দেখতে হয় সবকিছু উল্টো করে

আলো আঁধারের উৎস

সত্য মিথ্যার তফাৎ

ইতিহাস ঐতিহ্যের বয়ান

এমনকি সম্পর্ক-বুনন

 

এখন এখানে বৃষ্টি হয় না!

অবিরত কান্না ঝরে

 

আজকাল পাল্টে গেছে

অভিবাদন অভিনন্দন

সমাদর সম্ভাষণের তাবৎ রীতিনীতিও

অতএব এখন দেখতে হয় সবকিছু

উল্টো করে উল্টো চোখে

কেননা এখন হাতে ভর দিয়ে হাঁটছে মানুষ

সদরে চৌরাস্তায় বেমালুম বেশরম

 

এখন এখানে বৃষ্টি হয় না!

অবিরত কান্না ঝরে

 

 

 

 

 

এখন সবই স্বাভাবিক

ধর্ষণের শোভাযাত্রায় ফুলেল শুভেচ্ছা কিংবা

ধর্ষকের গলায় সসম্মানে মালা পরায় ধর্ষিতা মায়ের সন্তান

 

এখন এখানে বৃষ্টি হয় না!

অবিরত কান্না ঝরে

 

[৩]

মানুষও এক নদী, বহে নিরবধি

 

আমাদের প্রতিটি ক্ষণ জন্মের

আমাদের প্রতিটি ক্ষণ মৃত্যুর

 

আমাদের প্রতিটি ক্ষণ সৃষ্টি ও সৃজনের

আমাদের প্রতিটি ক্ষণ প্রলয় ও বিনাশের

 

আমাদের প্রতিটি ক্ষণ আলোর সংকেত

সম্মুখে এগিয়ে যাবার

 

আসলে মানুষ

পৃথিবীর সমান বয়সী এক নদী

প্রাণের স্পন্দন আর আনন্দ-উচ্ছ্বাসে—

বহে নিরবধি

 

[৪]

অলৌকিক যাত্রা

 

রাতের বাস চলছে—

সারিবদ্ধ আলোর মিছিল

মনে হয় যাত্রী আমি দূরগামী নক্ষত্রযানের

 

রাতের বাসে অচেনা মানুষের ভিড়

নিজেকে মনে হয় ভিন গ্রহের কেউ, কিংবা

ধূসর আলোয় ধূলিমাখা অস্বচ্ছ কুয়াশা-কণা

শূন্যে ভেসে বেড়াই নক্ষত্র-আলোয় অপরিচিতজন

 

রাতের বাস থামে, যাত্রী নামে

এক-একজন ঝরে পড়া নক্ষত্র-কণা

ছুটছে আলোর বেগে নতুন কোনো গন্তব্যে

 

ভাবি, আমিও—

হাতের মুঠোয় এক টুকরো পৃথিবী—

জ্বলন্ত এবং ঘূর্ণায়মান এক অগ্নিগোলক

অন্ধকারে আলো হয়ে ছুটছি— নিরুদ্দেশ যাত্রায়

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম