এখন সময়:বিকাল ৩:১২- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:বিকাল ৩:১২- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

আজিজ কাজল এর গুচ্ছ কবিতা

ধাত্রি

ধাত্রি-মা বেশি চালাক হলে সুস্থ বাচ্চাজন্ম সংকটাপন্ন হয়ে ওঠে

একটি সুস্থ জলাশয় আর একটি সুস্থ মা, দুটোই পৃথিবীর জন্য বয়ে আনতে পারে কমলাগন্ধা ভবিষ্যৎ।

 

 

 

হিস্

ঢেউ-তোড়ে ভেসে যায় পৃথিবীর সমস্ত দ্বিধা ও সন্ন্যাস কিছু ঢেউ অতল ও অভিজাত, কিছু ঢেউ ক্ষুধা ও ওষুধ।

পৃথিবীর সমস্ত ডালপালা একটি অন্নভুক পাত্রের পাশেই বসবাস করে।

 

 

 

পতনাঙ্ক

শুক্লপক্ষের চাঁদে পতনের সুর নেমে এলে বাবুদের চোখ দোল-পূণিমার পালে জেগে তুলে দেহের প্রার্থনা।

ট্রেনের চাকা গতিপথের সূত্র মেনে হাজারো-শোকের শিশিরে ছড়ায় অগোছালো মুখের মায়া ভুলের পাখায়।

 

 

 

 

 

 

 

 

ধনাইবাড়ি

একটি লম্বা বাঁশের সাঁকোর উপর বসে স্নেহপাতি খুলছি। সাঁকোর প্রতিটি খাপে লাবণ্যধাম; অদূরে বর্ণবাজি আর ধোঁয়ার তামাশা একটার পর একটা যাচ্ছে গাড়ি, গন্তব্য তার নীড়

বিলপাতার সবুজ সাম্রাজ্য আর ধোঁয়ার উলঙ্গ বিষ ধনাইবাড়ির বাস্তুগোলা আজ তুমুল কংক্রিট।

 

 

ফসিল

একসময় প্রজাপতিরা খেয়ে আসতো রুপ-পুরাণের মধু।

এখন আমরা মাংশ খাওয়া ছেড়ে দিচ্ছি।

শরীরে বেড়ে যাচ্ছে ক্ষতিকর মেদকণা।

তোমার সবগুলো উৎসনদী শুকিয়ে যাচ্ছে; আমিও ধীরে ধীরে ফসিল হয়ে পড়ছি তুমি কি দেখতে পাচ্ছো?

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী