এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

‘আন্দরকিল্লা’ এখনও স্মৃতিমধুর 

স্বপন দত্ত

মাসিক আন্দরকিল্লা’র বিকশিত আজকের সময়ের অবস্থান দেখে আনন্দ লাগছে। সম্পাদক নুরুল আবসারের দীর্ঘদিনের অব্যাহত প্রচেষ্টার পেছনে যে কাহিনী রয়েছে এ সাফল্য তারই ফসল।  এখন এক ঝাঁক সাহিত্যামোদী এই মাসিক  সাহিত্যপত্রের সাথে যুক্ত। এর ভিৎ তৈরি হয়েছে। এখানে মননশীলতার চাষাবাদ বেশ অবাধ হবে, এটি ভাবতেই পারি। বেশ কিছুকাল মাসিক আন্দরকিল্লার সাথে একটি  সংযোগ ছিলো। তখনই দেখেছি সম্পাদক নুরুল আবসারের সপ্রাণ প্রচেষ্টা ও নিবিড় মনযোগ। বর্তমান অবস্থানে উপনীত হওয়ারও তীব্র আকাক্সক্ষা। তার জন্যে তাকে অপেক্ষা করতে হয় অনেকগুলো বছর। মাসিক আন্দরকিল্লা’র সাহিত্য আড্ডা আগামী দিনের জন্যে ইতিহাস তৈরি করুক। এতেই আমার আনন্দ হবে। আমি সাহিত্যের পূজারী ও আড্ডাবাজির মানুষ। জীবন কেটে গেছে আড্ডায় পরিক্রমায় অন্দরে—বাহিরে নিরন্তর উদাসীন মাধুকরীবৃত্তির পথিক হয়ে। আড্ডা সৃষ্টিশীলতার পৃষ্ঠপোষক হলে, চিন্তার স্বাধীনতা সুরক্ষিত রাখলে, মানবতাবাদের পতাকাবাহী হলে আমি আনন্দ পাই। আমি এমনই সচেতন আনন্দযজ্ঞের নিবিড় হোমের ঘ্রাণ কুড়োতে চেয়েছি চিরকাল।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুলের সাহিত্যিক প্রতিরোধ

শাহেদ কায়েস একজন কবিকে নিয়ে ব্রিটিশ সরকার এতটা অস্বস্তিতে পড়েছিল কেন? তাঁর লেখা বাজেয়াপ্ত করতে হয়েছে, পত্রিকার জামানত কেড়ে নিতে হয়েছে, ছাপাখানায় নজরদারি বসাতে হয়েছে,

হঠাৎ ‘আন্দরকিল্লায় অন্তরকথা

ড. মাসুদুল হক   ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা একটু একটু করে রাতের দিকে গড়াচ্ছিল। কচি অন্ধকার পাকতে পাকতে যখন চেরাগি পাহাড় মোড়ে পৌঁছালাম, তখন চট্টগ্রামের

স্বপ্নীল বোঝাপড়া

সৈয়দ মনজুর কবির তুমি কে ও? কোন বাড়ির ছেলে? কই আগে তো কোনোদিন দেখি নাই? বেশ উচ্চ:স্বরে একটানে প্রশ্নগুলো করেন পিয়ার খান প্রায় আশি হাত

লাল নীল স্বপ্নের গল্প

দেবাশিস ভট্টাচার্য   শৈশব নিয়ে লিখতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই, জীবনের এতটা সময় পার করে এসে মনে হয় শৈশবই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।

কামার

তানভীর আহমেদ হৃদয় ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটে উঠলেও গ্রামের অধিকাংশ মানুষের ঘুম ভাঙেনি। কিন্তু আব্দুল করিম কামারের ঘরে