এখন সময়:সন্ধ্যা ৭:১৫- আজ: রবিবার-২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:সন্ধ্যা ৭:১৫- আজ: রবিবার
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

‘আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল’ (সম্পাদকীয়- নভেম্বর ২০২৫)

স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় অতিবাহিত হবার পরও একটি জাতির স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তিযোগ কতটুকু তা পরিমাপ করতে গেলে হতাশ হবার কথা। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে রক্তাক্ত মানচিত্রে স্বাধীনতার সূর্যোদয়ের আলোর যে ঝলকানি দেখি তা আজ এতই ম্লান ও ফিকে হয়ে গেছে যে, চেতনার সৈকতে তার চিহ্নও খুঁজে পাওয়া যায় না। এই ‘চেতনা’ নামক বদ্ধমূল ধারণার শিকড় এতই আলগা হয়ে গেছে যে, হালকা একটু মৌসুমি কালবৈশাখীতেও ভেঙে পড়ার উপক্রম হয়। তাই স্বীকার করতে দ্বিধা নেই, আমাদের বন্ধ্যা বর্তমানটির অস্তিত্ব নড়বড়ে ও শিকড়বিহীন। জাতির অতীত যতই গৌরবদীপ্ত হোকনা কেন এর ভবিষ্যৎ ভয়ঙ্কর অনিশ্চয়তার অন্ধকারের অতলে হাবুডুবু খাচ্ছে। এই অন্ধকার এতই গভীর ও ঘন হতে পারে তা টের পাওয়া যায়, যখন প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীর শিক্ষা চর্চা বিষয়ক শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয়া হয়। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুকুমার বৃত্তির চর্চা। তাদের সুকুমার বৃত্তির বীজতলা প্রাথমিক বিদ্যালয়ে শরীর ও সংগীত চর্চার শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি আত্মঘাতী। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশু-কিশোরদের মনে যে বিরূপ চাপ ও প্রভাব পড়েছে তা থেকে বেরিয়ে আসতে হলে তাদের সুকুমার বৃত্তি-চর্চার পরিসর বাড়াতে যখন বদ্ধ কপাট খুলে দেয়া দরকার সেক্ষেত্রে তা চিরতরে বন্ধ করে দিয়ে সিলগালা লাগিয়ে দেয়ার প্রবণতা আমাদের আগামী প্রজন্মকে অন্ধ মৌলবিবরে নিক্ষেপ করার শামিল। এতে শিশু বয়সে শরীর ও মনের বিকাশ রুদ্ধ করে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিক বৈকল্যে আক্রান্ত হওয়ার আশংকা আরো ঘনীভূত হলো এবং এর ফলে উন্নত ভবিষ্যতের আলোকরেখাও হারিয়ে যাবে। এছাড়াও শরৎ উৎসব বানচাল করে দেয়া, একুশের বইমেলা নিয়ে ষড়যন্ত্র, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকসহ পেশাজীবী আন্দোলন দমাতে স্টিম রোলার চালানো, মনন ও সৃজনশীল বিকাশের পথে বাধা সৃষ্টি, ভিন্ন মত প্রকাশের বিরুদ্ধে হুঙ্কার, যত্রতত্র ‘মব’ সংষ্কৃতির প্রসার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিহীনতা, নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধির নাভিশ্বাস, হাজার কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচিত সরকার না থাকা ইত্যাদি সবকিছু নিয়ে জগাখিচুরি গোলকধাঁধায় দিশাহীন এক কুটিল আবর্তে পুরো জাতিই ঘুরপাক খাচ্ছে।
এই এক অদ্ভুত পরিস্থিতিতে একটি ভারী অচলায়তনে কোনো স্বাভাবিক গতিধারা যদি বাধা পড়ে তাহলে ধৈর্য্য ও সহ্যের সীমাও ভেঙে পড়তে বাধ্য। এটাই প্রকৃতির নিয়ম ও ধর্ম। বিদ্যমান অচলায়তনের বিরুদ্ধে ইতোমধ্যেই রাজপথ প্রতিবাদের চিরন্তন বাণী ‘আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল’— এ স্লোগানে মুখরিত হচ্ছে।

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬