এখন সময়:দুপুর ১:১৮- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:১৮- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

গার্লস কলেজের মেয়ে গায় – আমিনুল ইসলাম

গার্লস কলেজের মেয়ে গায়
আমিনুল ইসলাম

গার্লস কলেজের মেয়ে আমি, দেখে ফজর আলী
মাঝে রাস্তা এলজিইডির– কখন থেকেই খালি!
ইলামিত্রের নাতনী নিয়ে কণ্ঠে ন্যায়ের দাবি,
কালের গুদাম খুলে ফেলে ওড়ায় যুগের চাবি।

ফজর আলী, ডরাও কেন! কীসের আবার ভয় !
বাইকে ওঠো, আমিই চালাই, পথ যতদূর যায় !
ভালোবাসা সাম্যবাদী– ধানের গোছার মতো
প্রণয়ে নয়, ব্যবধানেই—-প্রভুত্ব দাসত্ব।

দোয়েলজুটি- রেলের লাইন, নেইকো ব্যবধান
রোদে রেঙে শিমুল পলাশ– যৌথতায় সমান;
পদ্মাসেতু কে বানালো পুরুষ নাকি নারী?
পাভেল পারে, স্টীয়ারিং আমিও নিতে পারি।

অধ্যক্ষ স্যার, চেয়ে দেখুন, জমিদারির দাগ
মুছে গেছে; এখন কীসের ব্যবধানের ভাগ?
আর কত কাল থাকবেন স্যার, বন্ধ করে চোখ?
কলিং বেলে চাপ পড়েছে, দরজা খোলা হোক !

ব্রাাকের আপার কণ্ঠে বাজে দিনবদলের গান
তারই কথা ফলুক প্রেমে– যেমন ফলে ধান!

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী