এখন সময়:সকাল ৬:৩৫- আজ: বুধবার-২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:সকাল ৬:৩৫- আজ: বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

তিন শিফটের কাব্য

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

 

১. সবাই যখন ঘরে ফিরে, আমরা কয়েক জন উল্টো দিকে ঘর থেকে বেরিয়ে পড়ি অন্ধকারে। আবার  সকালে সবাই ১০টা-৫টার জন্য বেরিয়ে যায় আলোর দিকে; আমরা কয়েক জন তখন ঘরে ফিরি। সারাদিন ঘুমাই। কোনো স্বপ্নের সাথে আমাদের দেখা হয় না। স্বপ্নের রাজত্ব নিশুথি রাতে।

 

২. নাইট শিফটের হাত থেকে মর্নিং শিফট; মর্নিং শিফট থেকে আফটার নুন শিফট বৃত্তাকারে (৩টা ৩০, ৭ টা ৩০, ১১টা ৩০) রিলে রেসের কাঠি নিতে নিতে আমরা চড়কি সাথে ঘুরি।

 

৩. আমাদের একাধিক মাতৃভাষা।  আমদের একদেশ, কিন্তু বহুজাতিক মানুষ। ক্যান্ট কেভিন, কোবলান ক্ষৃষ্টি, মারিয়া মান্না এবং আমি;  আমরা চার জন প্রতি শুক্রবার ট্রেনে ফিরতে ফিরতে শেষ কামড়ায় বসে বাদাম আর বিয়ার খাই। কিপলিং থেকে কেনেডি সাবওয়ে যেতে যেতে ক্যান্ট নেমে যায় হাই পার্কে, কোবলান নেমে যায় ব্রটভিউ, মারিয়ার স্টেশন মেইন স্ট্রিট আর আমার ভিক্টোরিয়া পার্ক!

 

৪. এক উইক্যান্ডেতে আমরা হাই পার্কে, ব্রটভিউ, স্টেশন মেইন স্ট্রিট  ভিক্টোরিয়া পার্ক কোথাও নামি না। এই ট্রেন ক্যান্টকে নিয়ে যায় সাউথ আফ্রিকা, কোবলানকে নামিয়ে দেয় ম্যাক্সিকো, মারিয়াকে প্যারিসে আর আমাকে নিয়ে যায় বঙ্গদেশে।

মায়ের মাছে ফিরে যাই, আমরা মাতৃভূমির কাছে ফিরে যাই।

 

টরন্টো, ৩ ডিসেম্বর ২০২৩।

হাসনাত আবদুল হাই: নবতিতম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

আলম খোরশেদ তাঁর কথা প্রথম শুনি স্বয়ং পিতৃদেবের মুখে। একই এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুজনেই, তদুপরি লতায় পাতায় কীরকম যেন আত্মীয়ও। এই নিয়ে একধরনের চাপা গর্বও

ডা. চন্দন দাশ ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের এক নিবেদিতপ্রাণ

শোয়েব নাঈম চন্দন দা’ (ডা. চন্দন দাশ) অভূতপূর্ব মানসিক অনুরণনে আমার মধ্যে বহু বছর আগেই বসন্তের এক রেশ রেখে গেছেন। তাঁর বসন্তের এই রেশ ছিল

তেজোদীপ্ত তোফায়েল আহমেদ বোধশূন্যতায় তুমি শোকসভা

কামরুল হাসান বাদল   বাঙালির হাজার বছরের ইতিহাসে একাত্তর একবারই এসেছিল, সে একাত্তর গৌরবের, সে একাত্তর অহংকারের। সে একাত্তর আর কখনও বাঙালির জীবনে আসবে না।

পান্থজনের কথা

সুমন বনিক মহেড়া জমিদার বাড়ির নামটি অনেক আগেই জানা ছিল, কিন্তু দেখা হয়নি। ইতিহাসের মাটি খুঁড়ে খুঁড়ে এর মানিকরতœ উদঘাটন করা ঊর্মিলা (আমার স্ত্রী)’র স্বভাবজাত

পরিশেষে সেই তুমি

সৈয়দ মনজুর কবির এমনিতেই সরু গলি, কি বুঝে ফায়ার ব্রিগেড এর মাঝারি সাইজের পেট মোটা ওয়াটার ওয়াগনটা ঢ়–কলো তা দামালের বোধগম্য হচ্ছে না। অফিসের গাড়ি