এখন সময়:দুপুর ১২:২২- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১২:২২- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

তোফায়েল তফাজ্জল- মাত্রা ছাড়া স্বাধীনতা

তোফায়েল তফাজ্জল
মাত্রা ছাড়া স্বাধীনতা

বৈধ-অবৈধ শিঁকেয় তুলে
কিছু করে ফেলতে চাওয়া লোকের স্বভাব।
সে লাভের গুড়
দেখভালের দায়ে যদি পিঁপড়ে
গর্তের দু’পাশে বাড়বে শুধু গুঁড়ো মাটি।

মাত্রা ছাড়া স্বাধীনতা পেয়ে
এসবের মধ্যে ঢুকে পড়ে এমনি করে
সময়কে চুলোয় ঢেলেছি বাজে খরচ হিসাবে।
আলোর বৃষ্টিকে বানিয়েছি
মেয়াদ উত্তীর্ণ হয়ে ঝরে পড়া ফুল।
অথচ প্রতিটি পদক্ষেপে অর্জনের কথাছিলো
হিরাকুঁচি, স্বর্ণরেণু অঢেল পাথেয়।
বয়ে চলেছি হেলার পচা নাড়িভুঁড়ি,
অফুরন্ত লোভ, দায়সারা গোছের দৈনন্দিন কর্ম।
কপালকে টেনে আনছি
সাফল্যের মুখ না দেখার পদে পদে।
ভুলেই গিয়েছি
মর্ত্যরে অনেক কিছুই সুদূরপরাহত,
ছিনিয়ে নেয়ার সাহস দেখাতে হয় সর্বক্ষেত্রে।

হাতে-পায়ে, কোমরে ও মনে আছে কি তেমন জোর ?

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী