এখন সময়:দুপুর ১:১৮- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১:১৮- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

নাজিমুদ্দীন শ্যামল গুচ্ছ কবিতা – ফসলের নদী

ফসলের নদী

এ মাটি জানে ঘামের সাথে ঝরে পড়েছে
সাদা ভাতের স্বপ্ন। দুই বুক চিরে দিয়েছে
সোনালি ধান। তবুও চুলায় কেবল জ্বলেছে
জলের হাঁড়ি। ধানগুলো নিয়ে গেছে
মুক্ত বাজার অর্থনীতি।

আমরা দিনরাত এক করে ধান বুনি;
নিয়ে যায় অন্যজন। থালা ভর্তি ভাতের স্বপ্ন
চুরি হয় সারাক্ষণ। তবুও নবান্ন আসে
ধানের গন্ধ নিয়ে জীবনে। শূন্যতার সময়ে
উপোস গৃহস্থ বাড়ি।
চাষ হয়, ধান হয়, মাঠে ফসলের নদী।
আমার কৃষক অভুক্ত শুধু বাজার অর্থনীতি।

জলের নেশা

তোমার সমুদ্র জল দেখে
কতোবার ছুটে গিয়েছিলাম
তুমুল জোয়ারে।
কতোবার করেছিলাম ¯œান
মধ্যাহ্ন দুপুরে।

আশ্চর্য সেসব জল
কবে যেন হারিয়ে গেলো…
এখন শুধু ধু ধু
চরাচর।
এখন কেবল পড়ে আছে
কৃষ্ণবন।

তবুও জলের নেশা আমার
কাটেনি আমি তাই ছুঁয়ে যাই
বালির পারাপার। জানি তো,
জলের নেশা কাটে না কোনদিন…

স্বপ্ন

ঘরের দরজা খুলে চলে গেছে ঘুম; তারপর
দুই চোখে জোছনার নদী। বারান্দার ফোকর পেরিয়ে
জোছনার রং এসে পড়েছে তোমার জাফরান গালে!
কেমন ফর্সা হয়ে আসছে স্বপ্ন…

হঠাৎ চাঁদ উঠলে ঘুম চলে যায়। চোখের পাতায়
রাত জেগে থাকে, জেগে থাকে তোমার স্বপ্ন।
রাতের আয়নায় দেখি কেবল জেগে আছি আমি
আর জেগে আছে আমার স্বপ্ন…

 

বিদ্যালয়

কতো জীবন পার করলাম একা একা জন-সমাগমে।
কেবল হেঁটেছি বৃক্ষের সাথে, মেঘের সাথে, নদীর সাথে…
সমুদ্রও দেখেছি, দেখেছি ভালোবাসার জোয়ার।
তবুও কোন দিন নদী হতে পারিনি, পারিনি হতে মেঘ।
না সমুদ্র, না বৃক্ষ কিছুই হইনি আমি।

নিজের ছায়ার সাথে পুরাতন ঘুমের স্মৃতি নিয়ে
গ্রাম থেকে গ্রামান্তরে গেছি। যাযাবর রাত আর
সব সমুদ্র ফেনা আমাকে নিয়ে গেছে বিদ্যালয়ে…
আর বিদ্যালয় বলতে বুঝেছি শুধু সমুদ্র,
সীমাহীন জলরাশি কিংবা মানুষের অসহায়তা।
আমি বিদ্যা শিক্ষা করিনি। আমার কোনো
অক্ষরজ্ঞানও নেই। গদ্যে পদ্যে কিছুই বলিনি।
শুধ শিখেছি ভালোবাসা পাঠশালায়; বলেছি আমি
ভালোবাসি তোমায়…

ঘুম ভাঙার কাল

এখন সাম্য স্বপ্নের মুগ্ধ সময় নয়,
এখন এক নিদারুণ স্বপ্ন ভাঙার কাল।
একদিন যেসব স¦প্ন আমরা দেখেছিলাম
যৌথ খামারের, মুক্তির অনাবিল আনন্দের…
সে সব স্বপ্ন চুরি হয়ে গেছে গোপনে।

সতীর্থরা অনেকেই আমাদের নদী থেকে
মাছ সব চুরি করে নিয়ে গেছে অন্ধকারে।
আমাদের পাড়ার জেলে রমণীরা
কেবল বলাবলি করছে : এই নদীতো
কারো একার নয়, আমাদের সকলের।
গুমান বিলের মাঝে মাঝে ঝুলে আছে
কর্পোরেট সাইনবোর্ড। গ্রামের কৃষকরা
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারা যেন
গ্রামটাকে পকেটে নিয়ে শহর বানিয়ে
বগলদাবা করে উড়ে যাচ্ছে আকাশে।
আমরা যারা পাহারাদার ছিলাম,
তারা কি ঘুমিয়ে ছিলাম? নাহলে
আমাদের সকলের স্বপ্নের সিন্ধুক
কীভাবে তস্কর নিয়ে যায় রাতের আঁধারে!
তবে আমাদেও ঘুম ভাঙার কাল কখন হবে?

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী